1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
ধর্ষকদের শাস্তির দাবিতে তজুমদ্দিনে মানববন্ধন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news ধর্ষকদের শাস্তির দাবিতে তজুমদ্দিনে মানববন্ধন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

ধর্ষকদের শাস্তির দাবিতে তজুমদ্দিনে মানববন্ধন

আবদুল মান্নান তামিম
  • প্রকাশিত : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ১৯৯ বার পঠিত
Spread the love

আবদুল মান্নান তামিম

ভোলার তজুমদ্দিনে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের মর্মান্তিক ঘটনার প্রতিবাদে এবং প্রকৃত দোষীদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (০১ জুলাই) বিকেল সাড়ে ৫টায় তজুমদ্দিন উপজেলা বিএনপির ও তার সহোযোগী সংগঠনের আয়োজনে নারী শ্লীলতাহানি ও ধর্ষণের প্রতিবাদ এবং প্রকৃত দোষীদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এর আগে বিকেল ৪টার সময় ধর্ষণের ঘটনাস্থল পরিদর্শন করেন ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক সহ তজুমদ্দিন থানা পুলিশে।

বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে বক্তারা বলেন, নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনার তীব্র নিন্দা জানান এবং প্রকৃত দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।এধরনের বর্বর ঘটনার সঙ্গে যারা জড়িত, তারা যেই হোক না কেন, তাদের ছাড় দেওয়া হবে না। আইনকে তার নিজস্ব গতিতে চলতে হবে, এবং অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।

অভিযুক্তদের মধ্যে মো. ফরিদ উপজেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক এই ঘটনার প্রেক্ষিতে তাকে আজীবনের জন্য দল থেকে বহিষ্কার করা হয়েছে। তাছাড়া, বাকি যেসব ব্যক্তির নাম উঠে এসেছে, তারা বিএনপি কিংবা কোনো অঙ্গসংগঠনের সঙ্গে সম্পৃক্ত নয়।

বক্তারা আরও অভিযোগ করেন, তজুমদ্দিনে বিএনপির ভাবমূর্তি নষ্ট করতে একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে ভুয়া আইডি দিয়ে অপপ্রচার চালাচ্ছে। আমরা এসব অপচেষ্টার তীব্র নিন্দা জানাই এবং এর বিরুদ্ধে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান বক্তারা।

এসময় বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন