1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
কলাপাড়ায় নির্বাচনের দাবিতে হাজারো মানুষের বিক্ষোভ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news কলাপাড়ায় নির্বাচনের দাবিতে হাজারো মানুষের বিক্ষোভ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

কলাপাড়ায় নির্বাচনের দাবিতে হাজারো মানুষের বিক্ষোভ

এস এম আলমগীর হোসেন, কলাপাড়া
  • প্রকাশিত : শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২
  • ২৯৬ বার পঠিত
Spread the love

এস এম আলমগীর হোসেন, কলাপাড়া

কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের ছয়টি ওয়ার্ডে মানুষের বসবাস নেই এমন দাবি করে ইউপি চেয়ারম্যান আবেদন করায় ফুঁসে উঠেছে গোটা ইউনিয়নের মানুষ।
ইউপি চেয়ারম্যান রিয়াজ তালুকদারের এমন মিথ্যাচারের প্রতিবাদে গত দুইদিন ধরে বিক্ষোভ সমাবেশ করেছে এলাকার হাজার হাজার মানুষ।
বৃহস্পতিবার রাতে ধানখালী নিশানবাড়িয়া কমিউনিটি ক্লিনিক মাঠে ধানখালী ইউপি নির্বাচনের দাবি এবং ভোটার শূণ্য ইউনিয়ন বানানোর চক্রান্তে জড়িত ইউপি চেয়ারম্যানের বিচারের দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব মৃধার সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ধানখালী আওয়ামী লীগ সভাপতি শাহাজাদা পারভেজ টিনু মৃধা অ্যাডভোকেট নুর হোসেন, আওয়ামী লীগ নেতা জাকির হোসেন মৃধা, লতিফ গাজী, বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম ফকু মৃধা, বিএনপি নেতা শাহিন মোল্লা প্রমুখ।
বক্তারা বলেন, ২০২৩ সালের মার্চ মাসে ধানখালী ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। কিন্তু নির্বাচন বানচাল করতে ওই ইউনিয়নের ৭, ৮, ৯ এবং ২, ৪ ও ৬ নং ওয়ার্ডকে বিভাজন করার লক্ষে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর পটুয়াখালীর উপ-পরিচালক বরাবরে আবেদন করেছে ইউপি চেয়ারম্যান । যাতে বলা হয় ওই ছয় ওয়া্র্ডে ভোটার নেই। অথচ বর্তমানে নতুন ভোটারসহ নয় হাজারেরও বেশি ভোটার রয়েছে।
বক্তারা বলেন, বর্তমান চেয়ারম্যান রিয়াজ তালুকদার ছয়টি ওয়ার্ডে ভোটার নেই এমন মিথ্যাচার করে নির্বাচন ছাড়াই ক্ষমতায় আরো বেশি সময় থাকতে চাইছে। গ্রামবাসী চেয়ারম্যানের এমন মিথ্যাচারের প্রতিবাদ জানিয়ে সঠিক সময়ে নির্বাচনের দাবি জানান।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন