1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
বিএনপির যৌথ সাংগঠনিক সভা অনুষ্ঠিত: নেতাদের ঐক্যবদ্ধ ভূমিকার আহ্বান - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news বিএনপির যৌথ সাংগঠনিক সভা অনুষ্ঠিত: নেতাদের ঐক্যবদ্ধ ভূমিকার আহ্বান - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

বিএনপির যৌথ সাংগঠনিক সভা অনুষ্ঠিত: নেতাদের ঐক্যবদ্ধ ভূমিকার আহ্বান

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
  • প্রকাশিত : রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ১৭৪ বার পঠিত
Spread the love
এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কলাপাড়া উপজেলা, পৌরসভা, মহিপুর থানা এবং কুয়াকাটা পৌরশাখার যৌথ সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৬ জুলাই) সকাল ১০টায় কলাপাড়া পৌরসভা অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন।
সভায় সভাপতিত্ব করেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাফরুজ্জামান খোকন হাওলাদার, কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মো. ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সি, কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি আবদুল আজিজ মুসুল্লি, সাধারণ সম্পাদক মতিউর রহমান, মহিপুর থানা বিএনপির সভাপতি আবদুল জলিল হাওলাদার এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান পারভেজ।
এছাড়াও উপজেলার চারটি ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সভায় উপস্থিত নেতারা তাদের ইউনিটের কর্মকাণ্ড, সংকট ও চ্যালেঞ্জ তুলে ধরেন।
প্রধান অতিথি এবিএম মোশাররফ হোসেন বলেন, “সংগঠনকে শক্তিশালী করতে সবাইকে একযোগে কাজ করতে হবে। ত্যাগী ও মাঠের নেতাকর্মীদের মূল্যায়ন করেই বিএনপিকে আরও সংগঠিত করতে হবে। আগামী দিনগুলোর আন্দোলন-সংগ্রামে মাঠের নেতৃত্বই হবে মূল চালিকা শক্তি।”
তিনি দলের বর্তমান রাজনৈতিক অবস্থান, সাংগঠনিক পুনর্গঠন এবং আন্দোলনের প্রস্তুতি নিয়ে বিস্তারিত দিকনির্দেশনা দেন।  সভা শেষে নেতারা ঐক্য, সততা ও দলীয় শৃঙ্খলা বজায় রেখে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন