1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
দুমকিতে অবিরাম বর্ষণে বিস্তীর্ণ এলাকা প্লাবিত *কয়েকশ’ হেক্টর জমির বীজতলা ক্ষতিগ্রস্থ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news দুমকিতে অবিরাম বর্ষণে বিস্তীর্ণ এলাকা প্লাবিত *কয়েকশ’ হেক্টর জমির বীজতলা ক্ষতিগ্রস্থ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

দুমকিতে অবিরাম বর্ষণে বিস্তীর্ণ এলাকা প্লাবিত *কয়েকশ’ হেক্টর জমির বীজতলা ক্ষতিগ্রস্থ

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি॥
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ২৪৪ বার পঠিত
Spread the love

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি॥

 

পটুয়াখালীর দুমকিতে অবিরাম বর্ষণ ও উপচেপরা জোয়ারের পানিতে বিস্তীর্ণ এলাকা তলিয়ে গেছে। ফলে পানিবন্দি হয়ে পড়েছে নিম্নাঞ্চলের হাজার হাজার মানুষ। ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েকশ’ হেক্টর জমির আউশ ধান এবং আমন বীজতলা।

 

গত ৫দিনের টানা বর্ষণে উপজেলার ৫টি ইউনিয়নের মাঠ-ঘাট ফসলি জমি তলিয়ে গেছে। গত শনিবার (৫ জুলাই) রাতে লেবুখালী ফেরীঘাটের পশ্চিমে পানি উন্নয়ন বোর্ডের ওয়াপদা ভেরিবাঁধের ২/৩টি পয়েন্টে বাঁধ ধসে পানি প্রবেশ করে ওই এলাকা প্লাবিত হয়েছে। বেড়িবাঁধের বাইরের অবস্থা আরও ভয়াবহ। ৫-৬ ফুট উচ্চতার পানিতে ওইসব এলাকার শত শত পরিবার পানিবন্দি হয়ে রয়েছে। বৃষ্টির পানিতে মাঠ-ঘাট ফসলি জমি তলিয়ে থাকায় বিস্তীর্ণ এলাকার কয়েকশ’ হেক্টর জমির আউশ ধান এবং আমন বীজতলা ক্ষতিগ্রস্ত হয়েছে। বেশীরভাগ বীজতলাই ২/৩ফুট পানির নীচে চলে যাওয়ায় ক্ষেতের বীজ নস্ট হওয়ার আশঙ্কা কৃষকদের।

 

এ ছাড়া লোহালিয়া নদীর বৃদ্ধিপাওয়া জোয়ারের পানিতে তলিয়ে গেছে বগা ও চরগরবদি ফেরীঘাটের গ্যাংওয়ে। জোয়ারের সময় ঘাটের পন্টুনসহ আশপাশ ডুবে যায়। ৫-৬ ফুট পানি থাকায় কোন যানবাহন ফেরিতে উঠতে পারছে না। ফলে জোয়ারের সময় বাউফল-দুমকি-পটুয়াখালী ও বরিশালসহ বিভিন্ন রুটের যানবাহন চলাচলে মারাত্মক বিঘেœর সৃষ্টি হয়েছে। দূর পাল্লার পরিবহন কোন মতে সাতরে পারাপার হলেও ছোট খাটো যানবাহন ফেরীতে ওঠতে না পারায় ৩/৪ঘন্টা আটকে থাকতে হচ্ছে। এতে অবর্ননীয় ভোগান্তির শিকার হতে হয়েছে ওইসব আভ্যন্তরীণ রুটের যানবাহন গুলোর। এদিকে দিনভর টানা বৃষ্টি আর দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারনে জনজীবনে বিপর্যস্থ হয়ে পড়েছে।

 

জলিসা গ্রামের কৃষক সৈয়দ জিয়াউল হাসান ও সৈয়দ আতিকুল ইসলাম, ফোরকান হাওলাদার, চরবয়ড়া গ্রামের কৃষক, ও নুরুল হক শরীফ জানায়, জলাবদ্ধতায় তাদের সবগুলো আমনের বীজতলা ২/৩ফুট পানিতে তলিয়ে আছে। এতে আমনের বীজ সম্পূর্ণ নষ্ট হওয়ায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন তারা। একই অভিযোগ, শ্রীরামপুর গ্রামের কৃষক হুমায়ুন কবির হাওলাদার, মোস্তফা খান, আবদুল মজিদ হাওলাদারসহ অনেকের। চরগরবদি ফেরিঘাটের ব্যবসায়ি মো: সারোয়ার হোসেন জানান জানান, লোহালিয়া নদীর উপচেপড়া জোয়ারের পানিতে ফেরীঘাটের গ্যাংওয়ে তলিয়ে যাওয়ায় ফেরী পারাপারে বিঘ্ন ঘটছে । দূরপাল্লার পরিবহন বাস কোনমতে ফেরীতে ওঠতে সক্ষম হলেও মাইক্রো, পিকআপসহ ছোট ছোট যানবাহন পারাপাওে মারাত্মক অসুবিধায় পড়তে হচ্ছে। ভাটায় পানি কমে গেলে পারাপার হতে হয়। এতে যাত্রীসহ সাধারণ মানুষের চরম দুর্ভেগি পোহাতে হচ্ছে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন