1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
অর্থনীতি শিক্ষা ও প্রযুক্তিকে এগিয়ে নিতে লালমোহনে আইল্যান্ড একাডেমির যাত্রা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news অর্থনীতি শিক্ষা ও প্রযুক্তিকে এগিয়ে নিতে লালমোহনে আইল্যান্ড একাডেমির যাত্রা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

অর্থনীতি শিক্ষা ও প্রযুক্তিকে এগিয়ে নিতে লালমোহনে আইল্যান্ড একাডেমির যাত্রা

মো. মুশফিক হাওলাদার , লালমোহন 
  • প্রকাশিত : রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ১৭৭ বার পঠিত
Spread the love

মো. মুশফিক হাওলাদার , লালমোহন 

 

বিশ্বের অর্থনীতি, শিক্ষা ও প্রযুক্তিসহ বিভিন্ন দিক থেকে এগিয়ে থাকা দেশের মধ্যে অন্যতম দেশ জাপান। তবে বিগত কয়েক বছর ধরে দেশটির জনসংখ্যা মাইনাসে রয়েছে। যার কারণে দিন দিন জাপানে প্রচুর দক্ষ জনশক্তির অভাব দেখা দিয়েছে। এজন্য জাপান সরকার বাংলাদেশ থেকে প্রতি বছর বিভিন্ন ক্যাটাগরিতে দক্ষ লোকবল নিচ্ছেন।

 

জাপানের সেই দক্ষ জনবল সৃষ্টির লক্ষে দ্বীপ জেলা ভোলার লালমোহন উপজেলায় যাত্রা শুরু করেছে ‘আইল্যান্ড একাডেমি’। এই উপজেলার বেকারত্বের হার কমানোই একাডেমিটির মূল লক্ষ্য। এই আইল্যান্ড একাডেমি থেকে সর্বনিম্ন এইচএসসি, আলিম ও ডিপ্লোমা সমমান পাস করা তরুণ-যুবকদের জাপানিজ ভাষা শিখিয়ে দেশটিতে যাওয়ার সুযোগ করে দেয়া হবে। লালমোহন পৌরশহরে ওয়েস্টার্ণ পাড়া এলাকার আমেরিকান ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত আইল্যান্ড একাডেমি। এটি পরিচালনা করছেন ইঞ্জিনিয়ার মো. তাজউদ্দিন তৌহিদ নামে এক যুবক।

 

তিনি জানান, আমাদের ভোলাবাসীর জাপান সম্পর্কে তেমন জানাশোনা নেই। তাই এ জেলার তরুণ ও যুব সমাজ যেন উন্নত ও সুন্দর ভবিষ্যৎ গড়তে পারেন সে লক্ষে আইল্যান্ড একাডেমিটি চালু করা হয়েছে। এ শাখার মাধ্যমে জাপানে যোগ্য ও দক্ষ জনশক্তি পাঠানোর লক্ষে কাজ করা হচ্ছে। কেউ আগ্রহী হয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা তাকে প্রয়োজনীয় শিক্ষা ও সঠিক গাইডলাইন দিয়ে জাপানে পাঠানোর সুব্যবস্থা করে দেবো ইনশাআল্লাহ।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন