1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
তথ্য চাওয়ার অপরাধে যুগান্তরের সাংবাদিক নাজিমুদ্দিন রানা আটক - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news তথ্য চাওয়ার অপরাধে যুগান্তরের সাংবাদিক নাজিমুদ্দিন রানা আটক - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

তথ্য চাওয়ার অপরাধে যুগান্তরের সাংবাদিক নাজিমুদ্দিন রানা আটক

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ৪২৬ বার পঠিত
Spread the love

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ

দৈনিক যুগান্তরের চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা প্রতিনিধি নাজিমুদ্দিন রানা ভূমি অফিসে তথ্য চাইতে গিয়ে আটক । ১৪ জুলাই সোমবার বিকালে তাকে আটক করা হয় । কী এমন গোপন তথ্য যা সাংবাদিকদের দেওয়া যাবেনা, যে তাকে গ্রেফতার করতে হবে? সহকারী কমিশনার ভূমি মিসেস নাজমুন লায়েল তাকে পুলিশ দিয়ে গ্রেফতার করিয়েছেন। সাংবাদিক রানা এখন লোহাগাড়া থানায় রয়েছে।

অবিলম্বে তার নি:শর্ত মুক্তির দাবি করছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম। এক বিবৃতিতে সংগঠনটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর বলেন, তথ্য চাইতে গিয়ে যদি একজন সাংবাদিক আটক কিংবা গ্রেফতার হন তবে সংবাদ প্রকাশ করা হলে তার কী ফাঁসি হবে?

এ ব্যাপারে সহকারী কমিশনার ভূমি নাজমুন লায়েলের সাথে বিএমএসএফের পক্ষ থেকে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন