1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
পরিবর্তনে সাংবাদিকদের ভূমিকার ভূয়সী প্রশংসা করলেন ভিয়েনার কাউন্সিলর নয়ন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news পরিবর্তনে সাংবাদিকদের ভূমিকার ভূয়সী প্রশংসা করলেন ভিয়েনার কাউন্সিলর নয়ন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

পরিবর্তনে সাংবাদিকদের ভূমিকার ভূয়সী প্রশংসা করলেন ভিয়েনার কাউন্সিলর নয়ন

জাহিদ দুলাল
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ২২০ বার পঠিত
Spread the love
জাহিদ দুলাল, স্টাফ রিপোর্টার:
অস্ট্রিয়ার ভিয়েনা রাজ্যের ২৩নং ডিস্ট্রিক্ট কাউন্সিলর মাহমুদুর রহমান নয়ন সাংবাদিক ভূয়সী প্রশংসা করে বলেছেন, বাংলাদেশের এ পরিবর্তনে তরুণদের পাশাপাশি সাংবাদিকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। যে সময় ছাত্ররা, আবু সাঈদের মতো শহীদরা রাস্তায় নেমেছিল, তখন সাংবাদিকরা ঘরে বসে সংবাদ লিখেনি। তারাও ছাত্রদের সাথে রাস্তায় ছিল। তাঁদের মাধ্যমেই সারাবিশ্বে সংবাদ পৌঁছেছে।
বুধবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলরুমে জাতীয় সংবাদ সংগ্রহ সংস্থার (এনএনসি) আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
বাংলাদেশী বংশোদ্ভূত নয়ন আরও বলেন, দেশ ও মানুষের জন্য কিছু করতে হলে পড়াশোনার পাশাপাশি তরুণদেরকে রাজনীতিতে আসতে হবে। রাজনীতিতে তরুণরদের আসা খুবই গুরুত্বপূর্ণ।
শহীদ আবু সাঈদের প্রতি শ্রদ্ধা ও তাঁর রুহের মাগফিরাত কামনা করে মাহমুদুর রহমান নয়ন বলেন, তাঁর মনে একটা মিনিট কিংবা সেকেন্ডের জন্য ভয় ছিলনা যে, বাংলাদেশকে পরিবর্তন করতে হলে তাঁকে জীবন দিতে হবে। তরুণরা যেটা দেখিয়েছে, সেটা ওই সময়ে অন্য কেউ বাংলাদেশের মত জায়গায় করার ক্ষমতা রাখতো না।
পরে সংগ্রহ বার্তা নামে পত্রিকার মোড়ক উন্মোচন করেন মাহমুদুর রহমান নয়নসহ অতিথিরা।
এনএনসি’র সভাপতি আলহাজ্ব মাসুম বিল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ডিইউজের সভাপতি মুহাম্মদ শহিদুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বরিশাল ডিভিশনাল সাংবাদিক এসোসিয়েশনের সভাপতি তরিকুল ইসলাম মাসুম, বাংলাভিশনের বিশেষ প্রতিনিধি রিশান নাসরুল্লাহ, এনসিপির যুগ্ম সদস্য সচিব আকরাম হুসাইন প্রমুখ।
উল্লেখ্য, বাংলাদেশী বংশোদ্ভূত এই তরুণ রাজনীতিবিদ নয়নের পৈতৃক বাড়ি ভোলা জেলার লালমোহন উপজেলায়। তাঁর বাবা মাহবুবুর রহমান প্রায় চার দশকের অধিক অস্ট্রিয়া প্রবাসী এবং জনপ্রিয় অনলাইন পত্রিকা ইউরো বাংলা টাইমস’র এডিটর ইন চীফ ও ইউরোপিয়ান বাংলা জার্নালিস্ট এসোসিয়েশন এর প্রধান উপদেষ্টা।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন