1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহন উপজেলা বিএনপির সভাপতি জাফর-সম্পাদক বাবুল ও পৌরসভার সভাপতি ঝান্টু সম্পাদক বাবুল - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহন উপজেলা বিএনপির সভাপতি জাফর-সম্পাদক বাবুল ও পৌরসভার সভাপতি ঝান্টু সম্পাদক বাবুল - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

লালমোহন উপজেলা বিএনপির সভাপতি জাফর-সম্পাদক বাবুল ও পৌরসভার সভাপতি ঝান্টু সম্পাদক বাবুল

জাহিদ দুলাল
  • প্রকাশিত : শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ১৮৭ বার পঠিত
Spread the love
জাহিদ দুলাল, স্টাফ রিপোর্টার:
ভোলার লালমোহন উপজেলা ও পৌরসভার বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। শনিবার দুপুরে ভোলার লালমোহন উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির লালমোহন উপজেলা ও পৌরসভা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনের মাধ্যমে কাউন্সিলরদের প্রস্তাব ও সমর্থনের মধ্য দিয়ে নির্বাচন করা হয়। এতে উপজেলা পর্যায়ে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মো. জাফর ইকবাল ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল পাঞ্চায়েত এবং পৌরসভা বিএনপির সভাপতি সাদেক মিয়া ঝান্টু ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুল পাটওয়ারী নির্বাচিত হয়েছেন।

সম্মেলন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। লালমোহন উপজেলা বিএনপির আহ্বায়ক তাহারাত হাফিজ অর্কের সভাপতিত্বে ও সদস্য সচিব শফিকুল ইসলাম বাবুলের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের সাবেক সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীরবিক্রম)। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আ.ক. ন কুদ্দুসুর রহমান এবং উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ভোলা জেলার সমন্বয়ক আবু নাসের রহমত উল্যাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলার বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিউর রহমান কিরন, সদস্য সচিব রাইসুল আলমসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন