1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

লালমোহনে জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

জাহিদ দুলাল
  • প্রকাশিত : রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ৯৮ বার পঠিত
Spread the love

জাহিদ দুলাল, লালমোহন

 

ভোলার লালমোহন ইউনিয়ন যুব বিভাগের আয়োজনে “জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫ ইং” এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে লালমোহন ইউনিয়নের ফুলবাগিচা বাজার হাইস্কুল মাঠে খেলার উদ্বোধন করেন লালমোহন উপজেলা যুব ও ক্রীড়া বিষয়ক কমিটির সম্মানিত সভাপতি মো: আবুল হাসান।

 

টুর্নামেন্টের বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন মোর্শেদুল ইসলাম চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টুর্নামেন্টের সহ উপদেষ্টা মাওলানা এছহাক, পরিচালক জহিরুল ইসলাম, সহ পরিচালক আব্বাস উদ্দিন হাসনাইন ও রাকিবুল ইসলাম সিকদার।

 

উদ্বোধনী দিনে খেলার মাঠে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সমাজসেবক ও শত শত দর্শকের উপস্থিতিতে প্রাঙ্গণ ছিল উৎসবমুখর।

 

টুর্নামেন্টে লালমোহন ইউনিয়নের ৯টি ওয়ার্ডের প্রতিটি থেকে একটি করে দল অংশগ্রহণ করবেন। প্রতিটি দলের মধ্যকার খেলা শেষে সর্বশেষ একটি জাঁকজমকপূর্ণ ফাইনাল ম্যাচের মাধ্যমে বিজয়ী নির্ধারণ করা হবে।

 

প্রধান অতিথির বক্তব্যে এম. এ. হাসান বলেন, “এ ধরনের আয়োজন গ্রামীণ পর্যায়ে তরুণদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি করে এবং নতুন প্রতিভা গড়ে উঠার সুযোগ সৃষ্টি করে। যুব সমাজকে সঠিক পথে রাখার অন্যতম মাধ্যম হচ্ছে নিয়মিত খেলাধুলা।”

 

বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান মোর্শেদুল ইসলাম চৌধুরী জানান, খেলাগুলো যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, সেই লক্ষ্যেই কাজ করছেন তারা। এছাড়াও তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

 

টুর্নামেন্ট চলাকালীন  খেলা জমজমাটভাবে উপভোগ করছেন স্থানীয় দর্শকরা। আয়োজকেরা জানান, আগামীতে আরও বড় পরিসরে এ ধরনের আয়োজন করার পরিকল্পনা রয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন