1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
পাথরঘাটায় স্বামীর পরকীয়া সইতে না পেরে দুই সন্তানের জননীর আত্মহত্যা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news পাথরঘাটায় স্বামীর পরকীয়া সইতে না পেরে দুই সন্তানের জননীর আত্মহত্যা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

পাথরঘাটায় স্বামীর পরকীয়া সইতে না পেরে দুই সন্তানের জননীর আত্মহত্যা

মাহমুদুর রহমান রনি,পাথরঘাটা
  • প্রকাশিত : রবিবার, ১ জানুয়ারী, ২০২৩
  • ২৮২ বার পঠিত
Spread the love

মাহমুদুর রহমান রনি,পাথরঘাটা

বরগুনার পাথরঘাটায় স্বামীর পরকীয়ার সইতে না পেরে বাগানের আমগাছের সাথে গলায় ফাঁস দিয়ে সাবিনা (২৮) নামে দুই সন্তানের জননীর আত্মহত্যার ঘটনা ঘটেছে।
রবিবার (১জানুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার নাচনাপাড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা থানার ওসি মোহাম্মদ শাহ আলম হাওলাদার।
সাবিনা নাচনাপাড়া ইউনিয়নের বাইনতলা ৪ নম্বর ওয়ার্ডের কামাল ফরাজির মেয়ে এবং একই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সিদ্দিক হাওলাদারের স্ত্রী।
স্থানীয়দের সূত্রে জানা যায়, রবিবার সকালে ফজরের নামাজ পড়ে স্বামীর বাড়ির পিছনের দিকে যায় সাবিনা। এরপর বাগানের আম গাছের সাথে গরুর রশি দিয়ে ঝুলে থাকতে দেখে পাথরঘাটা থানা পুলিশকে খবর দেয় তারা।
সাবিনা’র মা মিনারা বেগম অভিযোগ করে বলেন, সাবিনার স্বামী সিদ্দিক তার বড় ভাইয়ের স্ত্রী পলি’র সাথে দীর্ঘদিন ধরে পরকীয়ায় লিপ্ত ছিল। এ বিষয় নিয়ে বেশ কয়েকবার শালিশ বৈঠক হয়েছে। এরপরও সিদ্দিককে ফিরানো যায়নি। এছাড়াও সিদ্দিকের মা বিভিন্ন সময় সাবিনাকে নির্যাতন করতো।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তদন্ত সঞ্জয় মজুমদার জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ঘটনার পর থেকে ঐ বাড়ির সবাই পালাতক রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য বরগুনা মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন