1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
কলাপাড়ায় বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত: নির্বাচনী প্রস্তুতিতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news কলাপাড়ায় বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত: নির্বাচনী প্রস্তুতিতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

কলাপাড়ায় বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত: নির্বাচনী প্রস্তুতিতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
  • প্রকাশিত : সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ১৫৫ বার পঠিত
Spread the love
এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
পটুয়াখালী-৪ আসনের নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি কলাপাড়া উপজেলা শাখার উদ্যোগে চাকামইয়া ইউনিয়নে একটি সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ জুলাই) বেলা ১১টায় চাকামইয়া ইউনিয়নের নিশানবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠ প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভার আয়োজন করে কলাপাড়া উপজেলা বিএনপির অধীন চাকামইয়া ইউনিয়ন শাখা ও সকল অঙ্গ-সহযোগী সংগঠন। সভার সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ জসিম উদ্দিন মানিক এবং সঞ্চালনায় ছিলেন কলাপাড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুজ্জামান কাজল তালুকদার।
সাংগঠনিক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা বিএনপির সহ-সভাপতি ও চাকামইয়া ও নীলগঞ্জ ইউনিয়নের সাংগঠনিক পর্যবেক্ষণ টিমের প্রধান মোস্তাফিজুর রহমান বাদল তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি ও টিম সদস্য মোঃ সোহরাব উদ্দিন বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক ও টিম সদস্য মোঃ নুরুল কবির ঝুনু, এবং প্রচার সম্পাদক ও চাকামইয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান তালুকদার।
সভায় আরও উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা বিএনপির সহ-সভাপতি জাহাঙ্গীর হোসেন তালুকদার, সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিম সিকদার, উপজেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক ও জেলা মহিলা দলের সদস্য নার্গিস আক্তার, উপজেলা কৃষক দলের সভাপতি আঃ সালাম তালুকদার, উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান, জেলা যুবদলের সদস্য মোঃ মামুন শিকদার, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি নাসির উদ্দিন হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল হোসেন বাবুল‌ ও যুব বিষয়ক সম্পাদক রিয়াজ উদ্দিন তালুকদার।
বক্তারা তাঁদের বক্তব্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির পক্ষ থেকে পটুয়াখালী-৪ আসনে এবিএম মোশাররফ হোসেনকে বিজয়ী করতে দলের প্রতিটি স্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন