1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
সাংবাদিকতায় বিশেষ সম্মাননা পেলেন নুরুল হুদা বাবু  - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news সাংবাদিকতায় বিশেষ সম্মাননা পেলেন নুরুল হুদা বাবু  - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

সাংবাদিকতায় বিশেষ সম্মাননা পেলেন নুরুল হুদা বাবু 

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ১৭৩ বার পঠিত
Spread the love

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ

 

সাংবাদিক নুরুল হুদা বাবুকে সম্মাননা দিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম। সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য তাকে এ সম্মাননা দেওয়া হয়।

৩০ জুলাই জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হল মিলনায়তনে বিকালে আয়োজিত অনুষ্ঠানে তাকে এ সম্মাননা দেওয়া হয়।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম এর ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর, বিএমএসএফ এর সহ-সভাপতি মোফাজ্জল হোসেন, সহ-সভাপতি জহুরুল হক সাংবাদিক নুরুল হুদা বাবুর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

নুরুল হুদা বাবু বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবস্থায় ১৯৯২ সালে চাকুরী বার্তা পত্রিকায় শিক্ষানবিশ রিপোর্টার হিসেবে সাংবাদিকতা শুরু করেন। বর্তমানে তিনি কাউখালী বার্তার সহকারি সম্পাদক ও ব্যবস্থাপক এবং অনলাইন নিউজ পোর্টল নিউজ ৫২ বাংলার প্রকাশক ও সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

নুরুল হুদা বাবু bmsf এর কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক, বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের সহ-সভাপতি, পিরোজপুর জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কাউখালী শাখার উপদেষ্টার দায়িত্ব পালন করছেন।

সাংবাদিক নুরুল হুদা বাবু একজন সাহসী সাংবাদিক। অন্যায়ের কাছে কোনদিন মাথানত করেন নি। সাংবাদিকতা পেশায় তিনি আপোষ বা দালালী কিংবা লেজুড়ভিত্তি পছন্দ করেন না। প্রতিবাদী সাংবাদিকদের প্রতীক তিনি। কোন সাংবাদিক নির্যাতিত হলে (বিএমএসএফ) এর পতাকা তলে ছুটে চলেন দেশের বিভিন্ন প্রান্তে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন