1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
বোরহানউদ্দিনে জামায়াতের প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news বোরহানউদ্দিনে জামায়াতের প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

বোরহানউদ্দিনে জামায়াতের প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
  • প্রকাশিত : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
  • ১৫৭ বার পঠিত
Spread the love
দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামী বোরহানউদ্দিন উপজেলার উদ্যোগে প্রতিনিধি সমাবেশ ২০২৫ অনুষ্ঠিত হয়েছে । শুক্রবার (১ আগস্ট) সকালে বোরহানউদ্দিন মডেল মসজিদ অডিটোরিয়ামে কেন্দ্রভিত্তিক প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভোলা জেলা শাখার আমীর মাস্টার জাকির হুসাইন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ভোলা-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মুফতি ফজলুল করিম। বিশেষ অতিথি ছিলেন ভোলা জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা হারুনুর রশিদ।
সমাবেশে সভাপতিত্ব করেন বোরহানউদ্দিন উপজেলা জামায়াতের আমীর মাওলানা মাকসুদুর রহমান।
বক্তারা বলেন, ইসলামী আদর্শভিত্তিক সমাজ গঠনে সংগঠনের তৃণমূল প্রতিনিধিদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দাওয়াতি কাজকে সুসংগঠিত ও গতিশীল করতে এই ধরনের আয়োজন সময়োপযোগী।
প্রতিনিধি সমাবেশে বোরহানউদ্দিন উপজেলার বিভিন্ন কেন্দ্র থেকে আগত প্রায় ৫০০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।
সুশৃঙ্খল ও উৎসাহব্যঞ্জক এই অনুষ্ঠানে সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা, সাংগঠনিক কাঠামো ও কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন