1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
মনপুরা বালিকা বিদ্যালয়ের সাবেক সভাপতির মৃত্যুতে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news মনপুরা বালিকা বিদ্যালয়ের সাবেক সভাপতির মৃত্যুতে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

মনপুরা বালিকা বিদ্যালয়ের সাবেক সভাপতির মৃত্যুতে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত

মোঃ ছালাহউদ্দিন, মনপুরা
  • প্রকাশিত : সোমবার, ২ জানুয়ারী, ২০২৩
  • ২৬৭ বার পঠিত
Spread the love

মোঃ ছালাহউদ্দিন,মনপুরা

মনপুরা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে বিশিষ্ট সমাজসেবক ও মনপুরা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি মরহুম আবুতাহের মোল্লাহ এর মৃত্যুতে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া – মোনাজাত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১১টায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে দোয়া -মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া -মোনাজাত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মনপুরা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমিরুল ইসলাম ফিরোজ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২নং হাজির হাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ নিজামউদ্দিন হাওলাদার। মরহুমের স্মৃতিচারন করে বক্তব্য রাখেন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি মোঃ সোহরাব হোসেন,মরহুমের জেষ্ঠ্যপুত্র মোঃ রিয়াদ মোল্লাহ, মাও.মোঃ মফিজুল ইসলাম, মনোয়ারা বেগম মহিলা কলেজের সহকারী অধ্যাপক মোঃ ছালাহউদ্দিন,মোঃ সামাদ মাতাব্বর, সহকারী শিক্ষক আনোয়ার হোসেন রিপন, নাসরিন বেগম, মোঃ জসিম উদ্দিন প্রমুখ।

মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়-মোনাজাত পরিচালনা করেন হাজির হাট হাফিজিয়া মুকবুলিয়া মাদ্রাসার প্রধান হাফেজ মাও. আব্দুল মান্নন। এই সময় বিদ্যালয়ের সকল শিক্ষার্থীবৃন্দ ,অভিবাবকবৃন্দ,গন্যমান্য ব্যাক্তিবর্গ,সাংবাদিক ও বিদ্যালয়ের সকল শিক্ষক-কর্মচারী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য গত ২৪ শে ডিসেম্বর ২০২২ তারিখে হাজির হাট ইউনিয়নের চরযতিন গ্রামের নিজ বাড়ীতে বাধ্যক্যজনিত কারনে মৃত্যুবরন করেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন