1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
কলাপাড়া হাসপাতালে নারী রোগীদের উত্ত্যক্ত করার অভিযোগ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news কলাপাড়া হাসপাতালে নারী রোগীদের উত্ত্যক্ত করার অভিযোগ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:০০ অপরাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

কলাপাড়া হাসপাতালে নারী রোগীদের উত্ত্যক্ত করার অভিযোগ

এস এম আলমগীর হোসেন, কলাপাড়া
  • প্রকাশিত : মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০২৩
  • ২২৬ বার পঠিত
Spread the love

এস এমন আলমগীর হোসেন, কলাপাড়া

প্রাইভেট মাইক্রোবাস হাসপাতালে ক্যাম্পাসে রেখে কতিপয় মাইক্রোবাস ড্রাইভাররা কলাপাড়া হাসপাতালে চিকিৎসা নিতে আসা নারী রোগীদের উত্ত্যক্ত করে আসছে। হাসপাতালের গেট থেকে শুরু করে জরুরি বিভাগ পর্যন্ত তাদের দৌরাত্ম চলে। এবং গভীর রাত পর্যন্ত হাসপাতালের ভর্তি নারী রোগী ও রোগীর সাথে আসা নারী দর্শনার্থীদের উত্ত্যক্ত করে থাকে বলে অভিযোগ পাওয়া গেছে।
সূত্র জানায়, হাসপাতালে চিকিৎসা নিতে আসা ও ভর্তি নারী রোগী সহ রোগীর সাথে আসা নারী দর্শনার্থীদের কতিপয় ড্রাইভাররা তাদের সাথে বিভিন্ন কৌশলে প্রেমের সম্পর্ক গড়ে তোলে, এবং প্রেমের ফাঁদে ফেলে, তাদের ফোন নাম্বার নিয়ে যোগাযোগ করতে থাকে, এবং কূ-প্রস্তাব দেয়া হয় নারী রোগী ও রোগীর সাথে আসা নারী দর্শনার্থীদের।
মাইক্রোবাস ড্রাইভারদের মধ্যে অধিকাংশই বিবাহিত। কিন্তু প্রেম ও বিয়ের নামে ফাঁদে ফেলে প্রতারণা করছে। অভিযোগ রয়েছে হাসপাতালের নারী নার্স ও স্টাফদের সাথেও রয়েছে প্রেমের সম্পর্ক।
এ বিষয়ে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. চিন্ময় হাওলাদার বলেন, মাইক্রোবাস ড্রাইভারদের বিরুদ্ধে এমন অপকাণ্ড করার অভিযোগে এরআগেও তাদের ডেকে হাসপাতাল ভিতরে তো দূরের কথা হাসপাতালে ক্যাম্পাসে প্রবেশ নিষিদ্ধ করা ছিলো, এবার  এ আইন অমান্য করলে তাদেরকে ধরে পুলিশে দেওয়া হবে। হাসপাতালে কেউ তাদের প্রশ্রয় দিলে তাদেরও বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন