1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
কলাপাড়ায় তিন দিন সাগরে ভেসে থাকা ১৫ জেলে জীবিত উদ্ধার, নিখোঁজ ৫ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news কলাপাড়ায় তিন দিন সাগরে ভেসে থাকা ১৫ জেলে জীবিত উদ্ধার, নিখোঁজ ৫ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

কলাপাড়ায় তিন দিন সাগরে ভেসে থাকা ১৫ জেলে জীবিত উদ্ধার, নিখোঁজ ৫

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
  • প্রকাশিত : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ৭৮ বার পঠিত
Spread the love
এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ 
পটুয়াখালীর কলাপাড়ায় বঙ্গোপসাগরে তিন দিন দুই রাত ভেসে থাকার পর ১৫ জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। বুধবার (২০ আগস্ট) সকাল ১০টার দিকে কলাপাড়া উপজেলার ধুলাসার ইউনিয়নের গঙ্গামতি উপকূল থেকে তাদের উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
উদ্ধার হওয়া জেলেরা হলেন-মোঃ নুরুল হাসান (২৫), মোঃ মোরশেদ (২০), বাদশা মাঝি (৩২), আবুল কাশেম (৪০), শেখ আপ (২২), তৌইদ ইসলাম (১৮), নুরুল আলম (৬০), আনিস (২৮), আনসার (২৭), ফয়সাল (২৮), মোঃ হেলাল (২২), আলী (২৬), কবির (৪৫) ও সাজ্জাদ (২২)। তারা বর্তমানে কলাপাড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদের বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কাহার্গণা গ্রামে।
তবে এখনো পাঁচ জেলে নিখোঁজ রয়েছেন। তারা হলেন- রাহান, সোহেল, রিয়াজ উদ্দিন, আবু তাহের, শাহাবুদ্দিন ও কামাল।
বাদশা মাঝি জানান, গত ১৪ আগস্ট রাতে চট্টগ্রামের বাঁশখালী উপজেলা থেকে মোট ২০ জন জেলে মাছ ধরতে সমুদ্রে যায়। এসময় প্রবল ঝড়ো বাতাসে তাদের মাছ ধরা ট্রলারটি ডুবে যায়। ট্রলারডুবির পর সবাই সাগরে ভেসে থাকেন। তিন দিন দুই রাত ভেসে থাকার পর ধুলাসার ইউনিয়নের গঙ্গামতি গ্রামের জেলে মোঃ শহিদ হাওলাদার তাদের দেখতে পান। পরে তিনি নিজের ট্রলারের মাধ্যমে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।
শহিদ হাওলাদার বলেন, “প্রতিদিনের মতো আমরা কয়েকজন সাগরে মাছ ধরতে যাই। হঠাৎ দেখি কয়েকজন জেলে ভাসছে। আমরা সঙ্গে সঙ্গে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই।”
কলাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শংকর প্রসাদ অধিকারী জানান, উদ্ধার হওয়া জেলেদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের শরীরে পানিশূন্যতা ও শারীরিক দুর্বলতা দেখা দিলেও সবাই আশঙ্কামুক্ত।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন