1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
কলাপাড়ায় দশকানী গ্রামে পানিবন্দী মানুষের পাশে বিএনপি - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news কলাপাড়ায় দশকানী গ্রামে পানিবন্দী মানুষের পাশে বিএনপি - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

কলাপাড়ায় দশকানী গ্রামে পানিবন্দী মানুষের পাশে বিএনপি

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ১৪৪ বার পঠিত
Spread the love
এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের দশকানী গ্রামে দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে উদ্যোগ নিয়েছে বিএনপি। বুধবার (২০ আগষ্ট) বিকেল থেকে রাত পর্যন্ত এলাকাবাসীর ভোগান্তি কমাতে গ্রামের পানি নিষ্কাশনের জন্য বেড়িবাঁধের উপর পাইপ বসিয়ে পানি নামিয়ে দেওয়া হয়েছে।
এ কাজে অর্থায়ন করেন কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন। বাস্তবায়ন ও সার্বিক সহযোগিতায় ছিলেন কলাপাড়া উপজেলা নিবার্হী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ইয়াসীন সাদেক, কলাপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও টিয়াখালী ও লালুয়া ইউনিয়ন সাংগঠনিক পর্যবেক্ষণ টিম প্রধান মুসা তাওহীদ নাননু মুন্সী, উপজেলা বিএনপির সহ-সভাপতি রফিকুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও টিম সদস্য বিশ্বাস শফিকুর রহমান টুলু এবং সাংগঠনিক সম্পাদক ও টিম সদস্য মোঃ সেলিম সিকদার।
লালুয়া ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ ইব্রাহিম সাউগার বলেন, “দীর্ঘদিন এই গ্রামের মানুষ পানিবন্দি অবস্থায় ছিল। বিএনপির সহযোগিতায় পাইপ বসানোর মাধ্যমে পানি নিষ্কাশন হওয়ায় এখন গ্রামবাসী উপকৃত হবে।”
স্থানীয়রা জানান, পানি নিষ্কাশনের ফলে তাদের স্বাভাবিক জীবনযাত্রা ফিরে আসবে এবং কৃষিকাজও সহজ হবে।
##

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন