1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
কলাপাড়ায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, জরিমানা ও কারাদণ্ড - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news কলাপাড়ায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, জরিমানা ও কারাদণ্ড - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

কলাপাড়ায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, জরিমানা ও কারাদণ্ড

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
  • প্রকাশিত : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ৮৫ বার পঠিত
Spread the love
এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
পটুয়াখালীর কলাপাড়ায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। শনিবার (২৩ আগস্ট) দুপুরে উপজেলার ধানখালী ইউনিয়নের পাচজুনিয়া ২ নং ওয়ার্ডের কলেজ বাজার সংলগ্ন চম্পাপুর ও ধানখালীর মধ্যবর্তী খালে এ অভিযান চালানো হয়।
অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এ সময় বালু উত্তোলনে ব্যবহৃত পাইপও বিনষ্ট করা হয়।
অভিযান পরিচালনা করেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াসীন সাদেক। তিনি জানান, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৪ ও ১৫ ধারায় মোবাইল কোর্ট পরিচালনা করে এই দণ্ড প্রদান করা হয়।
তিনি আরও বলেন, প্রাকৃতিক পরিবেশ রক্ষা ও জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
###
কুয়াকাটা সৈকতে ভেসে এলো অজ্ঞাত মরদেহ
এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ ভেসে এসেছে। শনিবার (২৩ আগস্ট) সকাল ১০টায় কুয়াকাটার জিরো পয়েন্ট থেকে প্রায় এক কিলোমিটার পূর্ব দিকে গঙ্গামতি এলাকায় মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা নৌ পুলিশকে খবর দেন।
পরে নৌ পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। তবে নিহতের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। পুলিশের প্রাথমিক ধারণা, কয়েকদিন আগে সমুদ্রে দুর্ঘটনার শিকার হয়ে মরদেহটি ভেসে আসতে পারে।
নৌ পুলিশ জানায়, মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন