1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়ায় ফের পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সংবাদ সম্মেলন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়ায় ফের পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সংবাদ সম্মেলন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়ায় ফের পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সংবাদ সম্মেলন

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ১৮৩ বার পঠিত
Spread the love
এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ 
পটুয়াখালীর পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের ক্ষতিগ্রস্ত পরিবার ও এলাকার শিক্ষিত বেকার যুব সমাজের আট দফা দাবি আদায়ে কলাপাড়ায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) বেলা ১১টায় কলাপাড়া প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
লিখিত বক্তব্যে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য ও আন্দোলনের প্রধান সমন্বয়কারী রবিউল আউয়াল অন্তর বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পরবর্তী মাসে তারা প্রথম মানববন্ধন ও সংবাদ সম্মেলনের মাধ্যমে আট দফা দাবি উপস্থাপন করেন এবং ৭২ ঘণ্টার আল্টিমেটাম দেন। সে সময় সেনাবাহিনীর কর্মকর্তার উপস্থিতিতে তাপবিদ্যুৎ কর্তৃপক্ষের সাথে একাধিক বৈঠক হয় এবং প্রায় ৭০ শতাংশ দাবি পূরণের আশ্বাস দেওয়া হয়। তবে এখনো পর্যন্ত সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হয়নি।
তিনি অভিযোগ করে বলেন, প্রতিশ্রুতি বাস্তবায়নের পরিবর্তে আন্দোলন ভেঙে দেওয়ার জন্য নানা ধরনের অপকৌশল চালানো হচ্ছে। আন্দোলনকারীদের নামে বেনামে মিথ্যা মামলা, হয়রানি এবং ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে। এমনকি আন্দোলনের নেতাদের গুম ও হত্যার চেষ্টার পরিকল্পনার কথাও উল্লেখ করেন তিনি।
রবিউল আউয়াল অন্তর আরও বলেন, বাংলাদেশের বিভিন্ন প্রকল্পে ভূমি অধিগ্রহণের পর ভুক্তভোগীরা ন্যায্য মূল্য পেলেও পায়রা তাপবিদ্যুৎ প্রকল্পে স্বল্পমূল্যে জমি অধিগ্রহণ করা হয়েছে, যা দেশের ইতিহাসে নজিরবিহীন।
সংবাদ সম্মেলনে ক্ষতিগ্রস্ত পরিবার ও এলাকার শিক্ষিত যুব সমাজের পক্ষ থেকে সাত দিনের আল্টিমেটাম ঘোষণা করা হয়। এ সময় বলা হয়, যদি সাত দিনের মধ্যে আট দফা দাবির বাস্তবায়ন ও প্রতিশ্রুতির লিখিত রূপ না দেওয়া হয়, তাহলে তারা ব্লকেডসহ কঠোর কর্মসূচি ঘোষণা করবে। দাবিগুলো আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত রাখারও ঘোষণা দেন তারা।
##

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন