1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
মোহাম্মদপুর শ্রমিক দলের আহ্বায়ক আলী কাউসার পিন্টুর তীব্র প্রতিবাদ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news মোহাম্মদপুর শ্রমিক দলের আহ্বায়ক আলী কাউসার পিন্টুর তীব্র প্রতিবাদ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

মোহাম্মদপুর শ্রমিক দলের আহ্বায়ক আলী কাউসার পিন্টুর তীব্র প্রতিবাদ

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ১৩১ বার পঠিত
Spread the love

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ

 

মোহাম্মদপুরের কাটাসুর এলাকায় আল ইমান ফাউন্ডেশনের মসজিদ ও মাদ্রাসা নির্মাণস্থলে হামলা ও লুটপাটের ঘটনায় নিজের নাম জড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে দাবি করে তীব্র প্রতিবাদ জানিয়েছেন মোহাম্মদপুর থানা শ্রমিক দলের আহ্বায়ক আলী কাওসার পিন্টু।

 

লিখিত এক প্রেস বিবৃতিতে তিনি বলেন “ঘটনাটিকে কেন্দ্র করে একটি মহল রাজনৈতিক স্বার্থে আমার ও আমার সংগঠনের নাম ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মে মিথ্যা সংবাদ ছড়াচ্ছে। আমি উক্ত ঘটনাস্থলে উপস্থিত ছিলাম না এবং এ ধরনের কোনো কর্মকাণ্ডে আমার প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো সংশ্লিষ্টতা নেই।”

 

আলী কাউসার পিন্টু আরও বলেন, “আমার নেতৃত্বাধীন শ্রমিক দল কখনোই ধর্মীয় প্রতিষ্ঠান বা সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কাজ করে না। এটি স্পষ্টত একটি রাজনৈতিক ষড়যন্ত্র। আমি প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে অনুরোধ করছি, দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শনাক্ত করে শাস্তির আওতায় আনুন এবং যারা আমার নাম ব্যবহার করে অপপ্রচার চালাচ্ছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিন।”

তিনি অভিযোগগুলোকে “রাজনৈতিকভাবে হেয় করার অপচেষ্টা” উল্লেখ করে প্রয়োজনে আইনি পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেন।

 

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বিষয়টি গুরুত্বের সাথে নিয়ে তদন্ত করা না হলে রাজনৈতিক অস্থিরতা তৈরির অপচেষ্টা জোরদার হতে পারে। এজন্য দলের কেন্দ্রীয় কমিটি ও প্রশাসনের তাৎক্ষণিক হস্তক্ষেপ জরুরি বলে তারা মনে করছেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন