
পটুয়াখালী প্রতিনিধিঃ
বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আজ পটুয়াখালী জেলা বিএনপির উদ্যোগে এক বিশাল বর্নাঢ্য র্যালীকে ঘিরে পটুয়াখালী বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রানচাঞ্চল্য সৃষ্ঠি হয়। বিকাল ৪ টার র্যালীকে ঘিরে শহরের ঝাউতলা ফোরলেন সড়কে বিকেল সাড়ে তিনটার পর থেকে হাজার হাজার নেতা-কর্মী বিভিন্ন অংগসংগঠনের বর্নাঢ্য র্যালী নিয়ে একত্রিত হতে থাকে। বিকেল সাড়ে চারটার মধ্যে সার্কিট হাউজ সংলগ্ন এলাকা পরিপূর্ন হয়ে যায়।বিকেল পৌনে পাচটায় মিছিলটি শুরু করে অগ্রভাগ নিয়ে জেলা বিএনপির সাধারন সম্পাদক এ্যাডভোকেট মো:মজিবুর রহমান টোটন মিছিলের সমাপ্তি স্থল প্রায় দুই কিলোমিটার দূরে লঞ্চঘাট পৌছে গেলেও তখনও মিছিলের শেষ ভাগ ঝাউতলা এলাকায় অবস্থান করে মিছিল নিয়ে শহর প্রদক্ষিন করে ।
পটুয়াখালী জেলা বিএনপির বিগত ২ জুলাই কাউন্সিল অধিবেশনে কাউন্সিলরদের সড়াসড়ি ভোটে সভাপতি ও সাধারন সম্পাদক নির্বাচীত হওয়ার পরে নতুন কমিটির উদ্যোগে আয়োজীত প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে র্যালীকে ঘিরে পটুয়াখালী বিএনপির সকল অংগসংগঠনের নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক প্রাণ চাঞ্চল্য সৃষ্টি হয়।