1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
কলাপাড়ায় বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স এসোসিয়েশনের কমিটি গঠন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news কলাপাড়ায় বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স এসোসিয়েশনের কমিটি গঠন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

কলাপাড়ায় বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স এসোসিয়েশনের কমিটি গঠন

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ 
  • প্রকাশিত : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৭ বার পঠিত
Spread the love
এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ 
বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স এসোসিয়েশনের কলাপাড়া উপজেলা কমিটি গঠনের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপি কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি ও পটুয়াখালী জেলা আহবায়ক কমিটির সদস্য সচিব মোঃ জসিম উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব ও পটুয়াখালী জেলা আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক মোঃ মাসুদ পারভেজ, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির কার্যকরী সদস্য ও জেলা আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক মোঃ নূরে আলম মুরাদ এবং কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির কার্যকরী সদস্য ও জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক মোঃ অহিদুল ইসলাম।
সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-আপ্যায়ন সম্পাদক ও জেলা আহায়ক কমিটির যুগ্ম আহবায়ক মোঃ দেলোয়ার হোসেন।
সঞ্চালনা করেন পটুয়াখালী জেলা আহবায়ক কমিটির সদস্য মোঃ আবু তালেব ইভান মাতুব্বর।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নীলগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুজ্জামান শহীদ মাতুব্বর, শিক্ষক ফিরোজ তালুকদার, মাহবুবুর আলম, আবুল কালাম আজাদ, মাওলানা নুরুজ্জামান, বেলাল হোসেন, নুরুল ইসলাম মিলন, মোরতাহিন বিল্লাহ ও মোঃ শহিদুল ইসলাম স্বপন।
বক্তারা বলেন, মাদ্রাসার বেসরকারি শিক্ষকদের দীর্ঘদিনের বেতন বৈষম্য, গ্রেড বৈষম্যসহ নানাবিধ সমস্যার সমাধানে এই কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পরে কলাপাড়া উপজেলা কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি নির্বাচিত হন মোঃ আবু তালেব ইভান মাতুব্বর, সাধারণ সম্পাদক নির্বাচিত হন মাহবুবুর আলম এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন মোঃ ফিরোজ তালুকদার।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন