1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
শরীয়তপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা : উৎসবমুখর কীর্তিনাশা নদী - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news শরীয়তপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা : উৎসবমুখর কীর্তিনাশা নদী - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

শরীয়তপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা : উৎসবমুখর কীর্তিনাশা নদী

শরীয়তপুর প্রতিনিধি
  • প্রকাশিত : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৭ বার পঠিত
Spread the love

শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুরের দাদপুর ভাষানচরের কীর্তিনাশা নদীতে অনুষ্ঠিত হয়েছে গ্রামীণ ঐতিহ্যের অন্যতম আকর্ষণীয় আয়োজন, নৌকা বাইচ প্রতিযোগিতা।

শনিবার ৬ সেপ্টেম্বর দুপুর ২টায় শুরু হওয়া এ প্রতিযোগিতা ঘিরে নদীর দুই তীরে ভিড় জমে হাজারো মানুষের। ঢাক-ঢোলের তালে তালে বৈঠা চালনা আর দর্শকদের উল্লাসে পুরো নদীপাড় মুখরিত হয়ে ওঠে আনন্দে।

প্রতিযোগিতায় অংশ নেয় শরীয়তপুরসহ পার্শ্ববর্তী জেলার অসংখ্য মাঝি দল। বিশাল নৌকায় বৈঠা হাতে তরুণ ও অভিজ্ঞ মাঝিরা সমানতালে ছন্দ মিলিয়ে বৈঠা চালান। বৈঠার শব্দ, পানির ছিটা আর দর্শকদের চিৎকার—সব মিলিয়ে প্রতিযোগিতা পরিণত হয় এক প্রাণবন্ত উৎসবে।

নৌকা বাইচকে কেন্দ্র করে নদীর দুই পাড়ে বসে অস্থায়ী হাটবাজার। স্থানীয় পিঠা-পুলি, ঝালমুড়ি, ফুচকা ও বিভিন্ন খাবারের দোকান জমে ওঠে। শিশু-কিশোরদের জন্য খেলনা ও বেলুন বিক্রেতারাও ভিড় করেন মেলায়। শুধু শরীয়তপুর নয়, আশপাশের জেলাগুলো থেকেও হাজারো মানুষ ভিড় করেন এ আয়োজনে।

আয়োজকরা জানান, নৌকা বাইচ শুধু বিনোদনের আয়োজন নয়, এটি গ্রামীণ ঐতিহ্য, ভ্রাতৃত্ববোধ এবং ঐক্যের প্রতীক। প্রজন্ম থেকে প্রজন্মে এই ঐতিহ্য ধরে রাখতে প্রতিবছরই এ আয়োজন করা হয়।

দর্শনার্থীরা বলেন, নৌকা বাইচ আমাদের গ্রামীণ জীবনের প্রাণের উৎসব। এ আয়োজন মানুষকে একত্রিত করে, সৃষ্টি করে মিলনমেলার পরিবেশ।

দিনভর প্রতিযোগিতা শেষে বিজয়ী দলকে পুরস্কৃত করা হয়। আয়োজকরা আশা প্রকাশ করেন, আগামী বছরগুলোতেও আরও বড় পরিসরে এই ঐতিহ্য ধরে রাখা হবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন