1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
বাউফলে মাদকসেবনে বাঁধা দেয়ায় দিনমজুরকে কুপিয়ে জখম - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news বাউফলে মাদকসেবনে বাঁধা দেয়ায় দিনমজুরকে কুপিয়ে জখম - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

বাউফলে মাদকসেবনে বাঁধা দেয়ায় দিনমজুরকে কুপিয়ে জখম

তৌহিদ হোসেন উজ্জ্বল, বাউফল
  • প্রকাশিত : শুক্রবার, ৬ জানুয়ারী, ২০২৩
  • ৩৭২ বার পঠিত
Spread the love
পটুয়াখালীর বাউফলে মাদক সেবনে বাঁধা দেয়ায় মো. আবুল কালাম হাওলাদার (৫০) নামের এক দিনমজুরকে কুপিয়ে জখম করা হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার কাছিপাড়া ইউনিয়নের মান্দারবন গ্রামে এ ঘটনা ঘটেছে। গুরুত্বর আহত অবস্থায় আবুল কালামকে বাউফল স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ওই গ্রামের আনজু মিস্ত্রির পরিত্যক্ত বাড়িতে দীর্ঘদিন থেকে মাদক সেবন চলছে। পুলিশ বেশ কয়েকবার ওই আস্তানায় হানাও দিয়েছে। কিš‘ মাদক সেবন বন্ধ হয়নি। শুক্রবার দুপুরে দিনমজুর আবুল কালাম হাওলাদার ওই বাড়িতে গিয়ে মাদকের আসর দেখে ক্ষুব্দ হয়ে মাদক সেবন করতে নিষেধ করেন। এ সময় সজীব, প্রিন্স, রাব্বি ও রাজুসহ ৫/৬ জন যুবক তাকে ধারলো অস্ত্র দিয়ে এলোপাতাড়িভাবে কুপিয়ে জখম করে।
বিষয়টি স্বীকার করে কাছিপাড়া ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ডের মেম্বার এনায়েন হোসেন খোকন বলেন, ঘটনার সময় আমি ইউনিয়ন পরিষদে মিটিংয়ে ছিলাম। তিনি বলেন, ওই পরিত্যক্ত বাড়িতে দীর্ঘদিন থেকে মাদক সেবন চলছে।
বাউফল থানার ওসি আল মামুন বলেন, এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন