1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
দৈনিক খবরের আলো সম্পাদক আমিরুজ্জামান আমিরের বিরুদ্ধে ইউপি সচিবের জিডি - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news দৈনিক খবরের আলো সম্পাদক আমিরুজ্জামান আমিরের বিরুদ্ধে ইউপি সচিবের জিডি - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

দৈনিক খবরের আলো সম্পাদক আমিরুজ্জামান আমিরের বিরুদ্ধে ইউপি সচিবের জিডি

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
  • প্রকাশিত : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৩ বার পঠিত
Spread the love

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ

দৈনিক খবরের আলো পত্রিকার সম্পাদক আমিরুজ্জামান আমিরের বিরুদ্ধে ভয়ভীতি প্রদর্শন, মিথ্যা সংবাদ প্রকাশ এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে আশুলিয়া ইউনিয়ন পরিষদের সচিব মতিউল আলম আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জিডিতে ইউপি সচিব উল্লেখ করেছেন, বেশ কিছুদিন ধরে আমিরুজ্জামান আমির বিভিন্ন অযৌক্তিক দাবি আদায়ের জন্য তাকে এবং ইউনিয়ন পরিষদের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের হয়রানি করে আসছেন। দাবির বিষয়ে সায় না দিলে তিনি চাকরিচ্যুতির হুমকি দেন এবং পত্রিকায় নেতিবাচক সংবাদ প্রকাশের ভয় দেখান।

অভিযোগে আরও বলা হয়, সচিব মতিউল আলমসহ প্রশাসনিক কর্মকর্তা আজরা জামিন ও পরিষদের আরও কয়েকজনের বিরুদ্ধে উক্ত পত্রিকায় একাধিকবার মিথ্যা ও উদ্দেশ্যমূলক সংবাদ প্রকাশ করা হয়েছে। শুধু তাই নয়, সংবাদ প্রকাশের পরও সম্পাদক আমিরুজ্জামান আমির বারবার ফোন করে সচিবকে হয়রানি করেন এবং বিভিন্ন প্রস্তাব দেন।

সর্বশেষ, গত ৬ সেপ্টেম্বর (২০২৫) তারিখে তিনি হোয়াটসঅ্যাপে ফোন করে ইউপি সচিবের সঙ্গে অশোভন আচরণ করেন এবং প্রাণনাশের হুমকি প্রদান করেন। এ ঘটনায় ভীত-সন্ত্রস্ত হয়ে মতিউল আলম চিকিৎসকের শরণাপন্ন হতে বাধ্য হন।

পরবর্তীতে নিরাপত্তার স্বার্থে তিনি আশুলিয়া থানায় জিডি (নং–৬২৯) দায়ের করেন। বর্তমানে সচিব মতিউল আলম ও তার সহকর্মীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানা গেছে। এ বিষয়ে প্রশাসনের সঠিক তদন্ত ও যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন