1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
দুমকিতে জমি বিরোধে বৃদ্ধকে মারধরের অভিযোগ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news দুমকিতে জমি বিরোধে বৃদ্ধকে মারধরের অভিযোগ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

দুমকিতে জমি বিরোধে বৃদ্ধকে মারধরের অভিযোগ

পটুয়াখালী প্রতিনিধি॥
  • প্রকাশিত : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮১ বার পঠিত
Spread the love

পটুয়াখালী প্রতিনিধি॥

পটুয়াখালীর দুমকিতে জমিজমার পূর্ববিরোধে প্রতিপক্ষকে মারধর ও ২লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার দুপুরে উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের দুমকি সাতানী গ্রামের জমাদ্দার বাড়িতে এ হামলা-মারধরের ঘটনাটি ঘটেছে। এঘটনায় দুমকি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানাযায়, উপজেলার দুমকি সাতানী গ্রামের আলী আকবর জোমাদ্দারের ছেলে সালেমুল ইসলামের (৩৬) সাথে একই বাড়ির মৃত মোকছেদ জোমাদ্দারের ছেলে আলী মাহমুদ জোমাদ্দারের (৫০) জমিজমার ভাগ-বাটোয়ারা নিয়ে পূর্ববিরোধ চলছিল। সালেমুল ইসলাম জোমাদ্দার বিরোধী জমিতে বসত:ঘর (একতলা পাকা ভবন) নির্মাণ শুরু করলে প্রতিপক্ষ আলী মাহমুদ জোমাদ্দার তার কাছে ২লাখ টাকা চাঁদা দাবি করে। দাবিকৃত চাঁদার টাকা না দেয়ায় ঘটনার দিন মঙ্গলবার দুপুরে বাড়ির উঠানে সালেমুলের বৃদ্ধ বাবা আলী আকবর জোমাদ্দারকে একা পেয়ে প্রতিপক্ষ আলী মাহমুদ জোমাদ্দার, তার স্ত্রী বিউটি বেগমসহ পরিবারের লোকজনের তর্কবির্তকের এক পর্যায়ে বেধরক কিল, ঘুষি মেরে মাটিতে ফেলে লাথি মেরে জখম করে। এসময় আহতের ডাকচিৎকারে বাড়ির অন্যান্য লোকজন ছুটে এলে অভিযুক্তরা প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে চলে যায়। এঘটনায় মঙ্গলবার রাতেই সালেমুল ইসলাম বাদি হয়ে অভিযুক্তের বিরুদ্ধে দুমকি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।
দুমকি থানার অফিসার ইনচার্জ জাকির হোসেন অভিযোগের সত্যতা নিশ্চিৎ করে বলেন, ঘটনাটি তদন্ত করে অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন