
দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত কালমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা কাজী মোঃ শাহে আলম ইসলামি সমাজ ব্যবস্থা কায়েমের লক্ষ্যে আলোচনা সভা করেন । ১২ সেপ্টেন্বর শুক্রবার কালমা ৫নং ওয়ার্ডের রিফুজি পাড়া জামে মসজিদে জুমার নামাজে অংশগ্রহনকালে তিনি স্থানীয় মুসল্লীদের নিয়ে ইসলামি সমাজ ব্যবস্থা কায়েমের লক্ষ্য উদ্দেশ্যে এবং প্রয়োজনীয়তার উপর আলোচনা করেন।
এ সময় তিনি বলেন একজন মুসলিম হিসেবে ইসলামি সমাজ বিনির্মাণ আমাদের জন্য অতিব জরুরি।কারণ ইসলামিক অনুশাসন মেনে চলতে সহায়ক হয়।ইসলামি সমাজ তথা কোরআনের সমাজ কায়েম করার পরে কেউ যদি নিজ জন্মভূমিতেও মৃত্যুবরণ করে তবু সে জিহাদে যাওয়ার সওয়াব পাবে।
উপস্থিত মুসল্লীগণ ইসলামি সমাজ ব্যবস্থা কায়েমের লক্ষ্যে প্রয়োজনীয় সকল প্রকার উদ্যোগের সাথে ঐক্যবদ্ধ থাকবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন।