1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
সবুজ ছাতিম রোপণের মধ্যে দিয়ে কর্মদিবসের সূচনা করলে পটুয়াখালীর নতুন ডিসি - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news সবুজ ছাতিম রোপণের মধ্যে দিয়ে কর্মদিবসের সূচনা করলে পটুয়াখালীর নতুন ডিসি - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

সবুজ ছাতিম রোপণের মধ্যে দিয়ে কর্মদিবসের সূচনা করলে পটুয়াখালীর নতুন ডিসি

পটুয়াখালী প্রতিনিধি:
  • প্রকাশিত : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭৩ বার পঠিত
Spread the love

পটুয়াখালী প্রতিনিধি:

বহুমুখী উপকারী ছাতিম গাছ রোপণের মধ্যে দিয়ে দায়িত্বকালীন প্রথম কর্মদিবস শুরু করেছেন  পটুয়াখালী নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী।

 

রোববার (১৪ সেপ্টেম্বর) সকালে পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে গাছটি রোপণ করেন তিনি। পরে ট্রেজারী শাখা পরিদর্শনের পূর্বে পুলিশের একটি চৌকস দল গার্ড অব অর্নার প্রদান করেন।
এসময় জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জুয়েল রানা, অতিরিক্ত জেলা প্রশাসক মহসিন উদ্দিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তারেক হাওলাদার, জেলা পরিষদের প্রধান নির্বাহী মোঃ কামরুল হাসান সোহেলসহ জেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

 

দায়িত্ব গ্রহণের প্রথম দিনে এ বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে নতুন জেলা প্রশাসক বলেন, ছাতিম গাছকে শান্তি, স্থায়িত্ব ও দীর্ঘায়ুর প্রতীক হিসেবে ধরা হয়। এর ঘন সবুজ পত্ররাজি পরিবেশকে শীতল রাখে, বায়ুদূষণ কমায় এবং জীববৈচিত্র্যের জন্য নিরাপদ আশ্রয় গড়ে তোলে। পাশাপাশি ভেষজ গুণাগুণের কারণে ছাতিম গাছ চিকিৎসা কার্যক্রমেও বিশেষ গুরুত্ব বহন করে।

 

ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী বিসিএস প্রশাসন ক্যাডারের ২৫তম ব্যাচের কর্মকর্তা। তিনি জাপান থেকে পিএইচডি ও পোস্ট-ডক সম্পন্ন করেছেন। রোববার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে ছাতিম গাছ রোপণের মধ্য দিয়েই তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। এসময় জেলা প্রশাসনের কর্মকর্তারা তাকে স্বাগত জানান।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন