1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
কলাপাড়ায় ফেইথ ইন অ্যাকশনের উদ্যোগে শিশুদের অধিকার ও সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news কলাপাড়ায় ফেইথ ইন অ্যাকশনের উদ্যোগে শিশুদের অধিকার ও সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

কলাপাড়ায় ফেইথ ইন অ্যাকশনের উদ্যোগে শিশুদের অধিকার ও সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
  • প্রকাশিত : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪২ বার পঠিত
Spread the love
এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ 
কলাপাড়ায় বেসরকারি উন্নয়ন সংস্থা ফেইথ ইন অ্যাকশন এর উদ্যোগে “শিশুদের অধিকার ও সুরক্ষা” বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৪ সেপ্টেম্বর) টিয়াখালী কে. আই. ইসলাম মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই কর্মশালার আয়োজন করা হয়।
এতে অত্র বিদ্যালয়ের নির্বাচিত ২০ জন শিক্ষার্থীসহ অভিভাবক, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি, এনজিও কর্মী, সংবাদ মাধ্যমকর্মী, স্কুল ম্যানেজমেন্ট কমিটির সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
অংশগ্রহণকারীরা ফেইথ ইন অ্যাকশনের এ আয়োজনে সন্তোষ প্রকাশ করে বলেন, বর্তমান সময়ে শিশুরা নানা ঝুঁকির মধ্যে রয়েছে। তাদের নিরাপদ ও উপযোগী পরিবেশ তৈরির জন্য সমাজের সকল শ্রেণির মানুষের সচেতন হওয়া জরুরি। এ ধরনের কার্যক্রম সময়োপযোগী ও অত্যন্ত প্রয়োজনীয়।
প্রকল্প ব্যবস্থাপক অনিক রনি দত্ত বলেন, “আজকের কিশোর-কিশোরী আগামী দিনের আলোর দিশারী। তাদের অধিকার ও সুরক্ষা নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।”

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন