1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
পটুয়াখালী জেলায় শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার নির্বাচিত এসআই জহির - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news পটুয়াখালী জেলায় শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার নির্বাচিত এসআই জহির - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

পটুয়াখালী জেলায় শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার নির্বাচিত এসআই জহির

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
  • প্রকাশিত : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৮ বার পঠিত
Spread the love
এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
পটুয়াখালী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন কলাপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জহিরুল ইসলাম।
রবিবার (১৪ সেপ্টেম্বর) পটুয়াখালী পুলিশ সুপারের কার্যালয়ে মাসিক সভাশেষে শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী এসআই হিসেবে মো. জহিরুল ইসলামকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন জেলা পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদ। গত আগস্ট মাসের আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা শেষে জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার হিসেবে তাকে মনোনীত করা হয়।
কলাপাড়া থানায় যোগদানের পর থেকেই তিনি সাজার আসামি, জিআর ও সিআর মামলার আসামি, চোরাই গাড়ি উদ্ধারসহ শতাধিক ওয়ারেন্ট নিষ্পত্তি করেছেন। পাশাপাশি মাদক ব্যবসায়ী গ্রেফতার, মাদক উদ্ধার এবং সমাজে মাদকবিরোধী সচেতনতা সৃষ্টিতেও রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান।
এ বিষয়ে এসআই মো. জহির বলেন,“আমি সবসময় দায়িত্ব যথাযথভাবে পালনের চেষ্টা করি। মাদক ও ওয়ারেন্টভুক্ত আসামিদের বিরুদ্ধে সর্বদা কঠোর অবস্থানে আছি। ভালো কাজের স্বীকৃতি হিসেবে এ সম্মাননা পেয়ে সত্যিই তৃপ্তি পেয়েছি, যা আমাকে আরও অনুপ্রাণিত করবে।” তিনি কলাপাড়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. জুয়েল ইসলামের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “স্যার সবসময় কাজের বিষয়ে উৎসাহ দিয়েছেন বলেই আজ জেলার শ্রেষ্ঠ এসআই হিসেবে নির্বাচিত হতে পেরেছি।”

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন