1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
জাতীয় ইমাম সমিতি লালমোহন উপজেলা কমিটির অনুমোদন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news জাতীয় ইমাম সমিতি লালমোহন উপজেলা কমিটির অনুমোদন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

জাতীয় ইমাম সমিতি লালমোহন উপজেলা কমিটির অনুমোদন

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫১ বার পঠিত
Spread the love

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ

বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির ২৭ সদস্য বিশিষ্ট ভোলার লালমোহন উপজেলা কমিটি অনুমোদন করা হয়েছে। অধ্যাপক মাওলানা মহিবুল্লাহকে সভাপতি ও মাওলানা নেছার উদ্দিন জিহাদীকে সেক্রেটারি করে ২৭ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করা হয়। বুধবার (১৭ সেপ্টেম্বর) ইমাম সমিতির এক প্রেসবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

২০২৪-২৬ তিন বছরের জন্য জেলা সভাপতি ও সেক্রেটারির স্বাক্ষরিত অনুমোদনের কপি প্রকাশ করা হয়। অনুমোদিত কমিটিতে চারজন সহ- সভাপতি, ছয়জন নির্বাহী সদস্যসহ পৌরসভা ও ১০ ইউনিয়নের প্রতিনিধিকে অন্তর্ভুক্ত করা হয়েছে। ইসলামী সমাজ কল্যাণ পরিষদ জামে মসজিদের খতিব মাওলানা আখতার উল্লাহ, অধ্যাপক মাওলানা রুহুল আমিন, মাওলানা তোফায়েল আহমেদ ও ডাওরীহাট ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আবু তাহেরকে সহ-সভাপতি, উপজেলা কমপ্লেক্স মসজিদের খতিব মাওলানা নুল্লাহসহ ছয়জনকে নির্বাহী সদস্য করা হয়েছে। মাওলানা ফরিদ উদ্দিন বদরপুরীকে যুগ্ম সাধারণ সম্পাদক, মাওলানা জামাল উদ্দিনকে অর্থ সম্পাদক, মাওলানা রফিকুল ইসলামকে দপ্তর সম্পাদক, মাওলানা জাবের আবদুল্লাহকে প্রচার ও প্রকাশনা সম্পাদক, মাওলানা ইমাম উদ্দীন শামীমকে তালিম তারবিয়াত সম্পাদক, হাসনাইন আল মুসাকে আইসিটি ও মৌলভী আব্দুল কাদিরকে পাঠাগার সম্পাদক করা হয়েছে। কমিটিতে নবীন- প্রবীণ ও অভিজ্ঞতাকে অগ্রাধিকার দিয়ে সমন্বয় করা হয়েছে বলে জানান ভোলা জেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আব্বাছ উদ্দিন। তিনি বলেন, ইমামরা জাতীয় নেতা। এই কমিটি লালমোহনের ইমামদেরকে ঐক্যবদ্ধ করে জাতীকে ইসলামের আলোকে উজ্জিবিত করবে এবং নিজেদের অধিকার আদায়ে সোচ্চার হবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন