1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
ট্যাগিং আর মিথ্যাচারের রাজনীতির কারণেই ডাকসুতে তাদের ভরাডুবি ঘটেছে- শিবির সেক্রেটারি - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news ট্যাগিং আর মিথ্যাচারের রাজনীতির কারণেই ডাকসুতে তাদের ভরাডুবি ঘটেছে- শিবির সেক্রেটারি - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

ট্যাগিং আর মিথ্যাচারের রাজনীতির কারণেই ডাকসুতে তাদের ভরাডুবি ঘটেছে- শিবির সেক্রেটারি

পটুয়াখালী প্রতিনিধি॥
  • প্রকাশিত : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫১ বার পঠিত
Spread the love

পটুয়াখালী প্রতিনিধি॥

 

বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম বিএনপি উদ্দেশ্য করে বলেন-ট্যাগিং আর মিথ্যাচারের রাজনীতির কারণেই ডাকসু নির্বাচনে তাদের ভরাডুবি হয়েছে।

 

শনিবার সকালে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি‘) ছাত্র-শিক্ষক মিলনায়তনে (টিএসসি) ইসলামী ছাত্রকল্যাণ সংস্থা আয়োজিত নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেছেন। ‘হেলমেট পরিহিত শিবিরকর্মী‘ আবরার ফাহাদ হত্যায় জড়িত-টিভি টকশোতে বিএনপি নেত্রীর (নিলুফার ইয়াসমিন) এমন অভিযোগের জবাবে তিনি আরও বলেন, আবরার হত্যায় হিন্দু ছাত্র জড়িত ছিল তারাও নাকি শিবির, যা ঢাহা মিথ্যে ও অপপ্রচার। রাজাকারের ট্যাগ দিয়ে ছাত্রলীগ ক্যাম্পাসে হামলা সহিংসতার, গুম-খুনের তান্ডব চালিয়েছিল। তারাও এখন ক্যাম্পাসে সেই পুরানো বন্দোবস্ত-হামলা, সহিংসতা, দখল-চাঁদাবাজি ফিরিয়ে আনতে চায়। আমরা সৎ আদর্শের যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা করতে চাই।

 

অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক পবিপ্রবি‘র ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল লতিফ, কৃষিবিদ ফোরামের মহাসচিব শেখ মাসুদ বিশেষ অতিথি ছিলেন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন পবিপ্রবি‘র গ্রীণ ফোরাম সভাপতি অধ্যাপক ড. মামুন উর রশীদ। অন্যান্যের মধ্যে আরও বক্তৃতা করেন, পবিপ্রবি গ্রীণ ফোরাম সেক্রেটারি অধ্যাপক ড. আব্দুল মাসুদ, ডাকসু‘র আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক মো: সাখাওয়াত জাকারিয়া, ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক মো: হারুনুর রশিদ রাফি, পটুয়াখালী ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান আবদুল্লাহ আল-নাহিয়ান, নবীন শিক্ষার্থীদের মধ্যে পুষ্টি বিজ্ঞান অনুষদের শিক্ষার্থী আল নাহিয়ান মোস্তাফিজ, এনএসভিএম অনুষদের শিক্ষার্থী ফারিহা তাসনিম প্রমূখ।
পবিত্র কুরআন তেলোয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়। এর আগে সংগঠনের পক্ষ থেকে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন