1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
কলাপাড়ায় মসজিদের জন্য নিজের অর্থায়নে নলকূপ অনুদান দিলেন যুবদল নেতা গাজী সুমন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news কলাপাড়ায় মসজিদের জন্য নিজের অর্থায়নে নলকূপ অনুদান দিলেন যুবদল নেতা গাজী সুমন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

কলাপাড়ায় মসজিদের জন্য নিজের অর্থায়নে নলকূপ অনুদান দিলেন যুবদল নেতা গাজী সুমন

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
  • প্রকাশিত : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৯ বার পঠিত
Spread the love
এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের পূর্বটিয়াখালী হাওলাদার বাড়ি বাইতুল আমান জামে মসজিদের জন্য নিজের অর্থায়নে একটি নলকূপ (টিউবওয়েল) অনুদান প্রদান করেছেন টিয়াখালী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ও কলাপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক গাজী মোঃ সুমন। রোববার (২১ সেপ্টেম্বর) রাতে তার ব্যক্তিগত কার্যালয়ে এই অনুদান প্রদান করা হয়।
এসময় যুবদল নেতা গাজী মোঃ সুমন বলেন, “মানুষের কল্যাণে কাজ করাই আমার অঙ্গীকার। এলাকার ধর্মীয় প্রতিষ্ঠান ও জনসাধারণের সুবিধার্থে আমি সর্বদা পাশে থাকতে চাই। নিজের অর্থায়নে এই নলকূপ প্রদান করেছি যাতে মুসল্লিরা বিশুদ্ধ পানির সুবিধা পান।”
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে মসজিদে নিরাপদ পানির সংকট ছিল। এই নলকূপ প্রদানের মাধ্যমে মুসল্লিদের জন্য একটি বড় সমস্যা সমাধান হলো।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন