1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
পটুয়াখালী দুমকিতে সাংবাদিককে ছাত্রদল নেতার হুমকি, থানায় জিডি - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news পটুয়াখালী দুমকিতে সাংবাদিককে ছাত্রদল নেতার হুমকি, থানায় জিডি - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

পটুয়াখালী দুমকিতে সাংবাদিককে ছাত্রদল নেতার হুমকি, থানায় জিডি

পটুয়াখালী প্রতিনিধি॥
  • প্রকাশিত : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৭০ বার পঠিত
Spread the love

পটুয়াখালী প্রতিনিধি॥

পটুয়াখালীর দুমকিতে চুরির সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিককে হুমকি দিয়েছে উপজেলা ছাত্রদলের সদ্য বহিষ্কৃত আহ্বায়ক চাকলাদার গোলাম সরোয়ার। এ ঘটনায় প্রেসক্লাব দুমকির সভাপতি সাংবাদিক মো. দেলোয়ার হোসেন দুমকি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

ভুক্তভোগী সাংবাদিকের আবেদনে জানা যায়, রোববার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার চরবয়েড়া এলাকায় জলিল সিকদারের মুদি দোকানে চুরির ঘটনা ঘটে। খবর পেয়ে সাংবাদিক দেলোয়ার হোসেনের সঙ্গে দৈনিক আমারদেশ প্রতিনিধি মো. কামাল হোসেন এবং দৈনিক কালবেলা প্রতিনিধি রাজিবুল ইসলাম ঘটনাস্থলে যান।

এসময় বহিষ্কৃত ছাত্রদল নেতা গোলাম সরোয়ার তার সহযোগীদের নিয়ে আটক চোরকে ছাড়িয়ে নেয়ার চেষ্টা করে। সাংবাদিকরা ঘটনাটি জানতে চাইলে তিনি উত্তেজিত হয়ে অশ্লীল ভাষায় গালাগাল করেন এবং দেখে নেয়ার হুমকি দেন।

ঘটনার পর রাতেই সাংবাদিক দেলোয়ার হোসেন দুমকি থানায় গিয়ে গোলাম সরোয়ারের বিরুদ্ধে একটি জিডি করেন। স্থানীয় সাংবাদিকরা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দায়ীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন