1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
দুমকিতে চাঁদাবাজির প্রতিবাদে টোলপ্লাজায় মানববন্ধন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news দুমকিতে চাঁদাবাজির প্রতিবাদে টোলপ্লাজায় মানববন্ধন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

দুমকিতে চাঁদাবাজির প্রতিবাদে টোলপ্লাজায় মানববন্ধন

পটুয়াখালী প্রতিনিধি॥
  • প্রকাশিত : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭৭ বার পঠিত
Spread the love

পটুয়াখালী প্রতিনিধি॥

পটুয়াখালীর দুমকিতে এলএ অফিসের চিহ্নিত দালাল নন্দীপারার দুলাল মাদবরের বিরুদ্ধে নিরব চাঁদাবাজি ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গবার (৩০ সেপ্টেম্বর) সকালে পায়রা সেতুর টোলপ্লাজা এলাকায় এ কর্মসূচি পালন করেন লেবুখালী চরের অধিগ্রহণকৃত শতাধিক ভূমিহীন পরিবার।

অভিযোগ করা হয়, দুলাল মাদবর বিভিন্ন কৌশলে ভূমিহীনদের ক্ষতিপূরণের টাকা উত্তোলন প্রক্রিয়া বাধাগ্রস্ত করছেন। ফলে দীর্ঘদিন ধরে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হচ্ছেন।

মানববন্ধনে বক্তারা দালালের হয়রানি বন্ধ করে দ্রুত ক্ষতিপূরণের টাকা প্রদানের দাবি জানান। তারা আরও অভিযোগ করেন, সংশ্লিষ্ট দপ্তরের কিছু অসাধু কর্মকর্তা দালাল চক্রকে সহযোগিতা করছে।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ভুক্তভোগী মিনারা বেগম, নয়ন গাজী, সোহাগ কারিকর, তানজিলা আক্তার, রেজাউল কারিকর, মোস্তফা কারিকর প্রমুখ। বক্তারা দালালের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন