1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
শ্রেষ্ঠ উপজেলা প্রতিনিধি (নিউজ) সম্মাননা পেলেন কলাপাড়ার বিশ্বাস শিহাব পারভেজ মিঠু - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news শ্রেষ্ঠ উপজেলা প্রতিনিধি (নিউজ) সম্মাননা পেলেন কলাপাড়ার বিশ্বাস শিহাব পারভেজ মিঠু - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

শ্রেষ্ঠ উপজেলা প্রতিনিধি (নিউজ) সম্মাননা পেলেন কলাপাড়ার বিশ্বাস শিহাব পারভেজ মিঠু

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
  • প্রকাশিত : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ১৬৯ বার পঠিত
Spread the love

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ

বরিশাল বিভাগের সর্বাধিক প্রচারিত এবং তথ্য অধিদপ্তর (ডিএফপি) তালিকাভুক্ত দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত প্রতিনিধি সম্মেলনে শ্রেষ্ঠ উপজেলা প্রতিনিধি (নিউজ) হিসেবে সম্মাননা পেয়েছেন কলাপাড়া প্রতিনিধি ও কলাপাড়া প্রেসক্লাবের সহ-সভাপতি বিশ্বাস শিহাব পারভেজ মিঠু।
শুক্রবার (২৪ অক্টোবর) বরিশাল প্রেসক্লাবে আয়োজিত প্রতিনিধি সম্মেলনে এই সম্মাননা স্মারক তুলে দেন দৈনিক বাংলাদেশ বাণী’র প্রধান সম্পাদক ও বরিশাল প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু, সম্পাদক আযাদ আলাউদ্দিন, প্রকাশক অ্যাড. শাহে আলম এবং বার্তা প্রধানসহ পত্রিকার ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সাংবাদিকতায় অনন্য ভূমিকা ও সংবাদ পরিবেশনে দক্ষতার স্বীকৃতি হিসেবে এই পুরস্কার প্রদান করা হয়।
বিশ্বাস শিহাব পারভেজ মিঠু এ সম্মাননার জন্য দৈনিক বাংলাদেশ বাণী পরিবার, বরিশাল প্রেসক্লাব ও নেপথ্যের সকল কুশলীবদের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন।
তিনি বলেন, “এই অর্জন আমার দায়িত্ব আরও বাড়িয়ে দিল। সত্য ও ইতিবাচক সাংবাদিকতায় নিজেকে আরও নিবেদিত রাখতে চাই।”
অন্যদিকে, অভিনন্দন জানিয়েছেন কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মেজবাহউদ্দিন মাননু এবং কলাপাড়া সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক এস. এম আলমগীর হোসেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন