1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
কলাপাড়ায় অসহায় পরিবারের নামে বরাদ্ধকৃত জমি দখল - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news কলাপাড়ায় অসহায় পরিবারের নামে বরাদ্ধকৃত জমি দখল - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

কলাপাড়ায় অসহায় পরিবারের নামে বরাদ্ধকৃত জমি দখল

এস এম আলমগীর হোসেন, কলাপাড়া
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০২৩
  • ১৭৮ বার পঠিত
Spread the love

এস এম আলমগীর হোসেন, কলাপাড়া

পটুয়াখালীর কলাপাড়ায় এক অসহায় পরিবারের নামে বরাদ্ধকৃত জমি দখল করে নিয়েছে। সেখানে বেকু দিয়ে মাটি কাটার পূর্বে উপকূলীয় ম্যানগ্রোভ প্রজাতির উদ্ভিদ কেটে ফেলা হয়েছে। এনিয়ে জমির মালিকরা বাঁধা দিতে তাদেরকে হত্যা গুমের হুমকি দেয়া হয়েছে বলে কলাপাড়া থানায় অভিযোগ করা হয়েছে।

জানা যায়, সার্পিয়া খাতুনের নামে কলাপাড়া উপজেলার চাকামইয়া নিশানবাড়িয়া মৌজার  জেএল নং ০৩। খাস খতিয়ান নং ৬৯৪। ২২১১৭ নং দাগের এক একর জমি বন্ধোবস্ত দেয় সরকার।  যার  বন্ধোবস্ত কেস নং ২২৮-কে/৯৯-২০০০। ৮১২-এস এ/২০০০-০১। রেজিষ্ট্রিকৃত দলিল নম্বর ২৮৭৯/০১। এ জমি দীর্ঘদিন এরা ভোগ দখল করে আসছে। হঠাৎ গত ৭ জানুয়ারি ওই এলাকার মো. নাজেম মীর তার লোকজন নিয়ে সার্পিয়া খাতুনের জমিতে বেকু দিয়ে মাটি কাটা শুরু করে। এর আগে বন বিভাগের অনুমতি না নিয়েই সেখানের প্রাকৃতিকভাবে জন্মানো ম্যানগ্রোভ প্রজাতির ছইলা, কেওড়া ও বাইন গাছ কেটে নিয়ে ফেলেছে। সার্পিয়া খাতুনের অবর্তমানে ওই জমির মালিক তার ছেলের ঘরের নাতি মো.আলানুর গাজী তার লোকজন নিয়ে বাধাঁ দেয়। মো. নাজেম মীর জাল-জালিয়াতি করে কাগজ তৈরি করেজমির মালিকানা দাবি করে। তাছাড়া ওই জমির ধারে-কাছে গেলে জানে মেওে ফেলার হুমকি দেয়। এ ব্যাপাওে মো. আলানুর গাজী বাদি হয়ে মো.নাজেম মীর,মো.হারুন মীর ও মো. ফোরকানকে আসামী করে কলাপাড়া থানায় লিখিত অভিযোগ দাখিল করেছে।

এব্যাপারে মো. নাজেম মীর বলেন, ওই জমি মালিক সার্পিয়া খাতুন আমার কাছে জমি বিক্রি করেছেন। আমি ক্রয় সূত্রে জমির মালিক। সরকারি ম্যানগ্রোভ প্রজাতির ছইলা, কেওড়া ও বাইন গাছ সে কাটেনি বলে দাবি করে।

এ ব্যাপারে বন বিভাগের কলাপাড়া রেঞ্জের সহকারী রেঞ্জ কর্মকর্তা মো.মঞ্জুর কাদেও বলেন, আমরা সরেজমিনে গিয়ে ঘটনাটি দেখেছি। গাছ কাটার আলামত সেখানে রয়েছে। এ ব্যাপারে আমরা বিনা অনুমতিতে ম্যানগ্রোভ প্রজাতির ছইলা, কেওড়া ও বাইন গাছ কাটার কারনে বিভাগীয় মামলা দেয়ার প্রস্তুতি নিচ্ছি।

এ ব্যাপারে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জসিম বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যাবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন