1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
নিষিদ্ধ ছাত্রলীগ নেতা বাঁধনসহ ৭ জন সন্ত্রাসবিরোধী আইনের মামলায় রিমান্ডে - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news নিষিদ্ধ ছাত্রলীগ নেতা বাঁধনসহ ৭ জন সন্ত্রাসবিরোধী আইনের মামলায় রিমান্ডে - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা বাঁধনসহ ৭ জন সন্ত্রাসবিরোধী আইনের মামলায় রিমান্ডে

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
  • প্রকাশিত : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ২২২ বার পঠিত
Spread the love

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ

 

নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সহসভাপতি বরিকুল ইসলাম বাঁধনসহ সাতজনকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় রিমান্ডে নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলাম বুধবার রাষ্ট্র ও আসামিপক্ষের শুনানি শেষে এ আদেশ দেন। রিমান্ডে নেওয়া অন্যান্য আসামিরা হলেন— সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুমন হোসেন (৩৩), সাংগঠনিক সম্পাদক মেজবাহুল ইসলাম (২৫), ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম সাইফ (৩১), মো. মোস্তাফিজুর রহমান জনি (৩৭), যুবলীগের সক্রিয় কর্মী মো. শেখ রাশেদুজ্জামান (৩৫) এবং সেচ্ছাসেবক লীগের সদস্য মো. মামুন শেখ পরশ (৩২)।

মামলার তদন্ত কর্মকর্তা ঢাকার মুখ্য মহানগর (সিএমএম) আদালতে আসামিদের হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানির পর বিচারক তাদের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এজাহার থেকে জানা যায়, ৩১ অক্টোবর সকাল ৬টা ৪০ মিনিটে আসামিরা পল্টন থানার বিজয় নগর পানির ট্যাংকি এলাকায় সরকারবিরোধী স্লোগান দিতে গিয়ে মিছিল করেন এবং সেই সময় তাদের আটক করা হয়।

 

আরও পড়ুন

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন