1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
একটি বাড়ি একটি রিসোর্টে রুপ নিবে - ইসলামী আন্দোলনের প্রার্থী কামাল উদ্দীন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news একটি বাড়ি একটি রিসোর্টে রুপ নিবে - ইসলামী আন্দোলনের প্রার্থী কামাল উদ্দীন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

একটি বাড়ি একটি রিসোর্টে রুপ নিবে – ইসলামী আন্দোলনের প্রার্থী কামাল উদ্দীন

রুবেল আশরাফুল, চরফ্যাশন 
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ২৭৮ বার পঠিত
Spread the love

রুবেল আশরাফুল, চরফ্যাশন 

ভোলা ৪ চরফ্যাশন ও মনপুরা আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সংসদ সদস্য প্রার্থী প্রফেসর মুহাম্মদ কামাল উদ্দিন বলেন চর কুকরী মুকরী ইউনিয়নকে একটি আধুনিক ও নিরাপদ ভ্রমন স্পটে পরিণত করাহবে,মানুষ যার যার বাড়িকে ও ঘরকেই রিসোর্ট হিসেবে ব্যবহার করার উপযুক্ত করবে,একেকটি বাড়ি একেকটি রিসোর্টে রূপ নিবে, যেখানে ইউরোপসহ পৃথিবীর বিভিন্ন যায়গা থেকে মানুষ ভ্রমন করার জন্য ছুটে আসবে এতে করে যুব সমাজের বেকারত্বের হার অনেকাংশে কমে আসবে।স্বাস্থ্য খাতের মানউন্নয়ন করা হবে,আধুনিক মিনি হসপিটাল তৈরীকরে সাধারণ জনগনের দূর্ভোগ লাঘব করাহবে।যাতায়াত ব্যবস্থার উন্নয়ন ঘটানো হবে, কচ্চপিয়া থেকে কুকরী মুকরী পর্যন্ত একটি মানসম্মত ব্রীজ তৈরী করা হবে। শিক্ষা খাতে মানোন্নয়নের জন্য মাধ্যমিক স্কুলকে স্কুল এন্ড কলেজে রুপ দেওয়া হবে, দাখিল মাদরাসাকে আলিম পর্যায়ক্রমে ফাজিল ও কামিলের মানোন্নয়ন করা হবে এবং শিক্ষা প্রতিষ্ঠানের ভবনগুলোকে আধুনিকায়ন করা হবে। তিনি আরো বলেন এই অঞ্চলের বেশির ভাগ মানুষই জেলে তারা শোষিত ও বঞ্চিত তাদের নিরাপত্তা ও অধিকার প্রতিষ্ঠায় স্বাধীনভাবে মৎস্য আহরনের ব্যাবস্থা করা হবে।

হাটবাজার গুলোকে ইজারা মুক্ত করে দেওয়া হবে যাতে সাধারন মানুষ সাচ্ছন্দ্যে ব্যবসা করতে পারে। এসময় আরো উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা দক্ষিণ সভাপতি মুহাম্মদ আবুতাহের সিকদার সহ-সভাপতি মাওঃ নুরুল ইসলাম সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ ফায়সাল আহমদ অর্থ সম্পাদক মুহাম্মাদ ইকবাল হোসাইন দক্ষিণ আইচা থানা শাখার যুব আন্দোলনের সভাপতি মাওলানা মুহাম্মাদ নুরুল ইসলাম মাহমুদী শ্রমিক আন্দোলন চরফ্যাশন উপজেলার সভাপতি মুফতী আল আমীন সাইফী দক্ষিণ আইচা ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সহ সভাপতি মাওলানা মুহাম্মদ জাকির হোসেনসহ প্রমুখ নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন