1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
কলাপাড়ায় ওয়ার্ল্ড কনসার্নের উদ্যোগে আগুন নির্বাপক মহড়া অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news কলাপাড়ায় ওয়ার্ল্ড কনসার্নের উদ্যোগে আগুন নির্বাপক মহড়া অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

কলাপাড়ায় ওয়ার্ল্ড কনসার্নের উদ্যোগে আগুন নির্বাপক মহড়া অনুষ্ঠিত

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
  • প্রকাশিত : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ১০০ বার পঠিত
Spread the love
এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
“দুর্যোগে প্রস্তুতি, জীবনে নিরাপত্তা” শীর্ষক প্রাতিপাদ্য নিয়ে কলাপাড়ায় অনুষ্ঠিত হয়েছে আগুন নির্বাপক মহড়া। রোববার সকালে ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশের উদ্যোগে সংস্থাটির কলাপাড়া অফিস প্রাঙ্গণে এই মহড়া অনুষ্ঠিত হয়।
মহড়ায় কলাপাড়া ফায়ার সার্ভিসের প্রশিক্ষক দল অংশগ্রহণকারীদের হাতে-কলমে আগুন নেভানোর পদ্ধতি, জরুরি অবস্থায় করণীয় ও নিরাপদে ভবন ত্যাগের কৌশল শেখান। প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা অগ্নিকাণ্ডের সময় প্রাথমিক প্রতিক্রিয়া, অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহারের নিয়ম এবং আগুন ছড়িয়ে পড়া রোধে তাৎক্ষণিক করণীয় সম্পর্কে বাস্তব অনুশীলন করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড কনসার্নের প্রকল্প ব্যবস্থাপক এলিয়াস মুর্মু, ফায়ার সার্ভিস কলাপাড়ার অফিসার ইনচার্জ মো. শাহাদাত হোসেন, ফায়ার সার্ভিসের সদস্যবৃন্দ ও স্থানীয় জনগণ।
বক্তারা বলেন, এ ধরনের মহড়া কর্মীদের সচেতনতা ও প্রস্তুতি বাড়ায়, যা ভবিষ্যতে দুর্ঘটনা মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা আরও জানান, কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অগ্নিনির্বাপক যন্ত্রের ব্যবহার ও রক্ষণাবেক্ষণ অত্যন্ত জরুরি।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন