1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
কলাপাড়ায় পৃথক দুই ঘটনায় পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news কলাপাড়ায় পৃথক দুই ঘটনায় পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

কলাপাড়ায় পৃথক দুই ঘটনায় পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
  • প্রকাশিত : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ১১৫ বার পঠিত
Spread the love
এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
পটুয়াখালীর কলাপাড়ায় খেলার ছলে পানিতে পড়ে পৃথক দুটি ঘটনায় দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন-বালিয়াতলী ইউনিয়নে ২ বছরের তাইয়্যেবা এবং চাকামইয়া ইউনিয়নে ৭ বছরের তাসমিয়া।
মঙ্গলবার সকাল ৯টার দিকে কলাপাড়া উপজেলার বালীয়াতলী ইউনিয়নের দক্ষিণ বড় বালীয়াতলী গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিজ বাড়ির পুকুরপাড়ে খেলতে গিয়ে সবার অগোচরে পানিতে পড়ে যায় শিশু তাইয়্যেবা। অনেক খোঁজাখুঁজির পর তাকে পুকুর থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত তাইয়্যেবা ওই গ্রামের নূর হোসেন তালুকদারের কন্যা।
অপরদিকে, একইদিন বেলা ১১টার দিকে চাকামইয়া ইউনিয়নের নিশানবড়িয়া গ্রামে গোসলে গিয়ে পানিতে ডুবে মারা যায় ৭ বছরের তাসমিয়া। তার বাবা রুহুল আমিন আকনের সামনে গোসল শেষে দাঁড়িয়ে ছিল তাসমিয়া। পরে তাকে পোশাক পরতে ঘরে যেতে বলে অন্য কাজে মনোযোগী হন তিনি। এক ঘণ্টা পর মেয়েকে না পেয়ে খোঁজাখুঁজির পর পুকুর থেকে তাসমিয়ার মরদেহ উদ্ধার করা হয়।
কলাপাড়া হাসপাতালের জরুরি বিভাগের সেবক পলাশ জানান, স্বজনরা দুই শিশুকেই মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন। উভয়েই পানিতে ডুবে মারা গেছে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন