1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
ভোলার লালমোহনে কৈশোর কার্যক্রমের আওতায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news ভোলার লালমোহনে কৈশোর কার্যক্রমের আওতায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

ভোলার লালমোহনে কৈশোর কার্যক্রমের আওতায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ১৯৫ বার পঠিত
Spread the love

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ

কোস্ট ফাউন্ডেশন-এর সমৃদ্ধি কর্মসূচির উদ্যোগে ও কৈশোর কার্যক্রমের আয়োজনে ভোলার লালমোহন উপজেলার কালমা ইউনিয়নের হোসনেআরা বেগম মাধ্যমিক বিদ্যালয়ে দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

১৩ নভেন্বর বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা উৎসাহ-উদ্দীপনার সঙ্গে বিভিন্ন সাংস্কৃতিক ও ক্রীড়া ইভেন্টে অংশ গ্রহণ করে।

দিনব্যাপী আয়োজিত এই প্রতিযোগিতায় বিদ্যালয়ের বালক ও বালিকা শিক্ষার্থীদের নিয়ে পৃথকভাবে ফুটবল, দৌড়, মোরগ লড়াই, বালতিতে বল নিক্ষেপ, সংগীত, নৃত্যসহ নানা আকর্ষণীয় ইভেন্ট অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার প্রতিটি ইভেন্টে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে নিজেদের প্রতিভা ও দক্ষতার প্রদর্শন করে।

দিনশেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা বলেন, “কৈশোর পর্যায়ের শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশে ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিকল্প নেই। কোস্ট ফাউন্ডেশনের এই উদ্যোগ তরুণ প্রজন্মকে  সৃজনশীল ও আত্মবিশ্বাসী করে গড়ে তুলবে।”

অনুষ্ঠানে বিদ্যালয় প্রাঙ্গণজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক সবাই আনন্দ ও উদ্দীপনার সঙ্গে দিনটি উপভোগ করেন।

এসময় উপস্থিত ছিলেন কোস্ট ফাউন্ডেশন এর লালমোহন এলাকা ব্যবস্থাপক মোঃ রুহুল আমিন, শাখা ব্যবস্থাপক মোঃ রিয়াজ উদ্দিন এবং বিদ্যালয়ের বিভিন্ন শিক্ষকবৃন্দ।

অনুষ্ঠান পরিচালনা করেন কোস্ট ফাউন্ডেশন এর সমৃদ্ধি কর্মসূচির আওতায় পরিচালিত কৈশোর কার্যক্রমের লালমোহন উপজেলা মনিটরিং অফিসার রাবেয়া বিনতে খায়ের।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন