1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
উন্নয়নের স্বার্থে ধানের শীষে ভোট চান মোশাররফ হোসেন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news উন্নয়নের স্বার্থে ধানের শীষে ভোট চান মোশাররফ হোসেন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

উন্নয়নের স্বার্থে ধানের শীষে ভোট চান মোশাররফ হোসেন

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
  • প্রকাশিত : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ৬১ বার পঠিত
Spread the love
এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
পটুয়াখালীর কলাপাড়ায় আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কলাপাড়া উপজেলার বালিয়াতলী ইউনিয়নে বিএনপির নির্বাচনীয় জনসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে বালিয়াতলী ইউনিয়নের তুলাতলী হাই স্কুল মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয় ।জনসভাকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ দেখা যায়।
প্রধান অতিথির বক্তব্যে এবিএম মোশাররফ হোসেন বলেন, “এবারের নির্বাচনে প্রতীক পরিবর্তন হওয়ায় ব্যালটে নৌকা থাকবে না। তাই এলাকার উন্নয়ন ও জনগণের অধিকার ফিরিয়ে আনতে ধানের শীষে ভোট দিতে হবে। আপনারা শীষের প্রার্থীকে বিজয়ী করলে এলাকার দীর্ঘদিনের অনুন্নয়ন দূর করে একটি সুখী-সমৃদ্ধ কলাপাড়া গড়ে তোলা সম্ভব হবে।”
জনসভায় সভাপতিত্ব করেন বালিয়াতলী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মজিবুর হাওলাদার এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাবুল হাওলাদার।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, সিনিয়র সহ-সভাপতি জাফরুজ্জমান খোকন হাওলাদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মনিরুজ্জামান মনির, বিএনপি নেতা নুরুল হক মুন্সী, পৌর বিএনপির সভাপতি গাজী মোঃ ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার, খন্দকার অ্যাডভোকেট নাসির উদ্দিন, মোঃ সেলিম সিকদার প্রমুখ।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন