1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
আলতাফ চৌধুরীর মন্তব্যে ক্ষোভ-পটুয়াখালী জেলা বিএনপির প্রতিবাদ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news আলতাফ চৌধুরীর মন্তব্যে ক্ষোভ-পটুয়াখালী জেলা বিএনপির প্রতিবাদ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

আলতাফ চৌধুরীর মন্তব্যে ক্ষোভ-পটুয়াখালী জেলা বিএনপির প্রতিবাদ

পটুয়াখালী প্রতিনিধি
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ১৫২ বার পঠিত
Spread the love

পটুয়াখালী প্রতিনিধি

বিভ্রান্তিকর ও ভিত্তিহীন মন্তব্যের প্রতিবাদে বিশেষ সংবাদ সম্মেলন করেছে পটুয়াখালী জেলা বিএনপি। মঙ্গলবার জেলা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান টোটনসহ দলীয় নেতারা উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে তারা জানান, ২৬ নভেম্বর বদরপুর ইউনিয়নের এক জনসভায় বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী জেলা কমিটির কর্মকাণ্ড নিয়ে বানোয়াট ও বিভ্রান্তিকর মন্তব্য করেছেন। জেলা নেতাদের ভাষায়, এসব মন্তব্য দায়িত্বহীন রাজনৈতিক আচরণ এবং দলের ঐক্য নষ্টের চেষ্টা।

জেলা বিএনপি দাবি করে, মনোনয়ন ঘোষণার আগেই পটুয়াখালী-১ আসনের তিন উপজেলায় তারা নিয়মিত প্রচারণা চালিয়েছে-মিটিং-মিছিল, ৩১ দফা প্রচার এবং কমলাপুর-মুরাদিয়ায় বড় জনসভায় হাজারো নেতা-কর্মীর অংশগ্রহণ ছিল। কিন্তু মনোনয়ন পাওয়ার পর আলতাফ চৌধুরী নির্বাচিত কমিটির সঙ্গে কোনো বৈঠকে বসেননি; বরং বাসভবনকে কেন্দ্র করে নির্বাচন পরিচালনা করছেন এবং একজন পদবিহীন ব্যক্তিকে প্রধান সমন্বয়কারী করেছেন, যা ত্যাগী নেতাদের মধ্যে ক্ষোভ সৃষ্টি করেছে।

সংবাদ সম্মেলনে আলতাফের ‘চোরায় না শোনে ধর্মের কাহিনী’ মন্তব্যকে অপমানজনক ও অনভিপ্রেত বলে নিন্দা জানানো হয়। নেতারা বলেন, কাউন্সিলরদের ভোটে নির্বাচিত কমিটি কারও পছন্দ-অপছন্দে বাতিল হয় না এবং নেতৃত্বকে অবমূল্যায়ন করা
গঠনতন্ত্রবিরোধী।

শেষে জেলা বিএনপি জানায়, তারা বিভ্রান্তিকর বক্তব্য প্রত্যাখ্যান করছে এবং ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করাই এখন তাদের প্রধান লক্ষ্য।
#

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন