1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
বোরহানউদ্দিন দক্ষিণ বাসস্টান্ডে বাগান বাড়ি ফুডপার্ক শুভ উদ্বোধন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news বোরহানউদ্দিন দক্ষিণ বাসস্টান্ডে বাগান বাড়ি ফুডপার্ক শুভ উদ্বোধন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

বোরহানউদ্দিন দক্ষিণ বাসস্টান্ডে বাগান বাড়ি ফুডপার্ক শুভ উদ্বোধন

এম এ অন্তর হাওলাদারঃ
  • প্রকাশিত : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৩ বার পঠিত
Spread the love

এম এ অন্তর হাওলাদারঃ

দ্বীপজেলা ভোলা বোরহানউদ্দিন উপজেলার দক্ষিণ বাসস্টান্ড খোলামেলা মনোরম পরিবেশ বাগান বাড়ি ফুডপার্ক শুভ উদ্বোধন ও দোয়া মোনাজান অনুষ্ঠিত হয়েছে।

 

৬ ডিসেম্বর শনিবার দুপুরে বোরহানউদ্দিন উপজেলার দক্ষিণ বাসস্টান্ডে পরিচালক শাহ্ ইমরান বাকলাই সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা বিএনপি সিনিয়র সহ-সভাপতি সরোয়ার আলম খান, বিশেষ অতিথি উপজেলা বিএনপি সদস্য সচিব এডভোকেট কাজী মোঃ আজম,বোরহানউদ্দিন বাজার কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ নাসির বাকলাই, উপজেলা সেনেটারী  ইন্সপেক্টর মোঃ নাসির, জাতীয় সাংবাদিক সংস্থা উপজেলা সভাপতি এম এ অন্তর হাওলাদার,যুগ্ন সম্পাদক মোঃ ইকবাল হোসেন নয়ন।

 

অনুষ্ঠানে বাগান বাড়ি ফুডপার্কের পরিচালক মোঃ বাবুল রাঢ়ী বলেন,দ্বীপের রাণী ভোলা জেলার বোরহানউদ্দিনে কোন বিনোদন পার্ক ছিল না। আমাদের পরিচালকদের তিন মাসের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে ও আপনাদের দোয়া এবং ভালবাসা নিয়ে বোরহানউদ্দিন বাসির সেবায় নিয়োজিত থাকব ইনশাআল্লাহ। আমাদের এখানে জন্মদিন, ম্যারিজ ডে,পিকনিক,আকিকা,বিবাহের অনুষ্ঠান সহ যেকোন অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক মোঃ সুমন হাওলাদার,মোঃ সাহাবুদ্দিন,লিটন রক্ষিত,মোঃ কবির। দোয়া মোনাজাত পরিচালনা করেন ছাগলা বাকলাই বাড়ি জামে মসজিদ খতিব হাফেজ মাওলানা আবদুর রাজ্জাক।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন