1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

লালমোহনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন

মুশফিক হাওলাদার , লালমোহন
  • প্রকাশিত : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৫১ বার পঠিত
Spread the love

মুশফিক হাওলাদার , লালমোহন

ভোলার লালমোহন উপজেলায় নানা কর্মসূচির মধ্যদিয়ে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন করা হয়েছে।মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়েজনে ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’ এই প্রতিপাদ্যে উপজেলা পরিষদ চত্ত্বরে জাতীয় ও দুদকের পতাকা উত্তোলন এবং পায়রা ও বেলুন উড়িয়ে দিবসটির সূচনা করা হয়। এরপর আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষ্যে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে লালমোহন উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, দুর্নীতি একটি সামাজিক ব্যাধি। এর বিরুদ্ধে প্রত্যেকটি পরিবার থেকে প্রতিরোধ শুরু করতে হবে। এছাড়া দুর্নীতি প্রতিরোধের জন্য সবাইকে স্বোচ্ছার হতে হবে। একইসঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে দুর্নীতির বিরুদ্ধে নিয়মিত আলোচনা করলে শিক্ষার্থীরাও দুর্নীতির বিরুদ্ধে সচেতন হবে। লালমোহন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মাহমুদ হাসান লিটন’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহ আজিজ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি)রেজওয়ানুল হক , সমাজ সেবা কর্মকর্তা মুহাম্মদ মাসুদ তালুকদার, ওসি (তদন্ত) মাসুদ হাওলাদার , উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক কুন্তলা সিকদার, সাবেক সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম দুলালসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন