1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে ২০ লাখ টাকার অবৈধ বেহুন্দি ও মশারি জাল আগুনে পুরিয়ে ধ্বংস - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে ২০ লাখ টাকার অবৈধ বেহুন্দি ও মশারি জাল আগুনে পুরিয়ে ধ্বংস - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

লালমোহনে ২০ লাখ টাকার অবৈধ বেহুন্দি ও মশারি জাল আগুনে পুরিয়ে ধ্বংস

জাহিদ দুলাল
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০২৩
  • ৩০৪ বার পঠিত
Spread the love

জাহিদ দুলাল, লালমোহন 

ভোলার লালমোহনে প্রায় ৪৫ হাজার মিটার অবৈধ বেহুন্দি ও মশারি জাল জব্দ করার পর আগুনে পুরিয়ে ধ্বংস করা হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলার গজারিয়া বাজারের সবুজ ও শাহে আলমের গুদামে অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ২০ লক্ষ টাকা। লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনামিকা নজরুল জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা মৎস্য অফিস ও কোস্টগার্ডের সহায়তায় গজারিয়া বাজারের ২টি জালের গুদামে অভিযান পরিচালনা করে ৪৫ হাজার মিটার নিষিদ্ধ মশারি ও বেহুন্দি জাল জব্দ করা হয়। দোনাক মালিকগণ ভবিষ্যতে এ ধরনের অবৈধ জাল আর বিক্রি করবে না মুছলেছা দেয়ায় তাদের ছেড়ে দেয়া হয় । সন্ধ্যায় জব্দকৃত জালগুলো লালমোহন ষ্টেডিয়ামের মাঠে পুরিয়ে ধ্বংস করা হয়। এসময় উপজেলা মৎস্য অফিসের মেরিন ফিশারিজ কর্মকর্তা তানভির আহমেদ ও কোস্ট গার্ডের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা আরো বলেন, মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর ধারা অনুযায়ী ছোট ফাসের বেহুন্দি জাল ও মশারি জাল দিয়ে মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ। ভবিষ্যতে নদীতে মৎস্য খাতের সুরক্ষার জন্য এধরনের অভিযান অব্যাহত থাকবে।  

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন