1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
নয়ানীগ্রাম যুব তাফসীর কমিটির উদ্যোগে দুই দিনের ইসলামী মহা সম্মেলন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news নয়ানীগ্রাম যুব তাফসীর কমিটির উদ্যোগে দুই দিনের ইসলামী মহা সম্মেলন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

নয়ানীগ্রাম যুব তাফসীর কমিটির উদ্যোগে দুই দিনের ইসলামী মহা সম্মেলন

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
  • প্রকাশিত : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ১০১ বার পঠিত
Spread the love

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ

ভোলার লালমোহনে নয়ানীগ্রাম যুব তাফসীর কমিটির উদ্যোগে দুই দিনের ৫ম আন্তর্জাতিক ইসলামী মহা সম্মেলন শুরু হতে যাচ্ছে। নয়ানীগ্রাম পৌর ঈদগাহ ময়দানে আগামী ১৯ ও ২০ ডিসেম্বর শুক্র ও শনিবার বিকাল ৩টা থেকে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

সম্মেলনে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন পাকিাস্তান আজাম কাশ্মীর এর তথ্যমন্ত্রী রাসুল সা. এর বংশধর আল্লামা সাইয়েদ আনোয়ার শাহ কাশ্মীরী রাহ. এর সুযোগ্য পৌত্র পীরে কামেল আল্লামা সাইয়্যেদ মাযহার সাঈদ শাহ দা. বা.। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য আলহাজ মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত থাকবেন সুনামগঞ্জ জামিয়া ইসলামিয়া বাহাদুরপুর মাদ্রাসার মুহতামিম মাওলানা তাফাজ্জুল হক আজিজ দা.বা., ঢাকার মসজিদুন নুর ওয়ারী খতিব ও বাইতুল উলুম ঢালকানগর মাদ্রাসার শিক্ষা সচিব মুফতি হাবিবুল্লাহ মিসবাহ দা.বা., ঢাকা মিরপুর-৬ কেন্দ্রিয় জামে মসজিদের খতিব মুফতি ফয়সাল আহমাদ জাকারিয়া দা.বা., ভোলার দৌলতখান মারকায জামে মসজিদের খতিব মাওলানা মাহবুবুর রহমান দা.বা., দক্ষিণ আইচা নুরে মদিনা মাদ্রাসার খতিব মাওলানা আবুল কালাম আরেফী দা.বা.।
সম্মেলনে সভাপতিত্ব করবেন লালমোহন করিম রোড জামে মসজিদের খতিব ও রসুলবাগ মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা আব্দুল আউয়াল দা.বা.। নয়ানীগ্রাম যুব তাফসীর কমিটির আয়োজকবৃন্দ সকল ধর্মপ্রান মুসমানদেরকে উক্ত সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন