1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
কলাপাড়ায় গৃহবধূর মৃতদেহ উদ্ধার - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news কলাপাড়ায় গৃহবধূর মৃতদেহ উদ্ধার - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

কলাপাড়ায় গৃহবধূর মৃতদেহ উদ্ধার

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
  • প্রকাশিত : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ৫৬ বার পঠিত
Spread the love
এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
কলাপাড়ায় মেঘলা আক্তার (২২) নামের এক গৃহবধূ গলা ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তিনি মোহাম্মদ আলীর স্ত্রী এবং সেলিম মোহরীর মেয়ে। মেঘলার আড়াই বছরের একটি শিশুকন্যা রয়েছে।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর আনুমানিক ২টার দিকে কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের সলিমপুর গ্রামে তার বাবার বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালবেলা স্বামীর সাথে ঝগড়া হয়, দুপুরের কোনো এক সময় ঘরের ভেতর থেকে মেঘলাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে স্বজনরা চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে। পরে তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে কলাপাড়া থানার এসআই মোঃ হামিদুল হক খান জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে লাশ উদ্ধার করেছে। প্রাথমিক সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্ত রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন