1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
বোরহানউদ্দিনে অবৈধ বালু উত্তোলনের অপরাধে ৩ ড্রেজার জব্দ। ৫ জনকে আটক - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news বোরহানউদ্দিনে অবৈধ বালু উত্তোলনের অপরাধে ৩ ড্রেজার জব্দ। ৫ জনকে আটক - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

বোরহানউদ্দিনে অবৈধ বালু উত্তোলনের অপরাধে ৩ ড্রেজার জব্দ। ৫ জনকে আটক

এইচ. এম.এরশাদ, বোরহানউদ্দিন
  • প্রকাশিত : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ১৬১ বার পঠিত
Spread the love

এইচ. এম.এরশাদ, বোরহানউদ্দিন

ভোলার বোরহানউদ্দিন উপজেলার তেতুলিয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় অভিযান চালিয়ে ৩টি লোড ড্রেজার জব্দ করেছে উপজেলা প্রশাসন। এসময় ৫ জনকে আটক করা হয়েছে।

রবিবার (৪ জানুয়ারি) রাতে উপজেলার বাগমারা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রণজিৎ চন্দ্র দাস।
আটককৃতরা হলেন- সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের ছগির ঘোষের ছেলে মো. মাকছুদ (২১), ভেদুরিয়া ইউনিয়নের নুর ইসলামের ছেলে মো.মনির (৩৭), চরফ্যাশনের দুলারহাট থাকার আহমেদপুর ইউনিয়নের মো.আলী ফরাজির ছেলে মো.আলমগীর (৪৮), বরিশালের চরমোনাইয়ের আলাউদ্দিন বেপারীর ছেলে মো. হাসান বেপারী (২৯), বরগুনার খাকবুনিয়া ইউনিয়নের মো. ইছহাক ফরাজির ছেলে মো. মিরাজ (৩২)।

বোরহানউদ্দিন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রণজিৎ চন্দ্র দাস বলেন, আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধ কার্যক্রম পরিচালনাকালীন অবৈধভাবে বালু উত্তোলনের সময় তাদেরকে হাতেনাতে আটক করা হয়েছে এবং তিনটি লোড ড্রেজার জব্দ করা হয়েছে। জব্দকৃত তিনটি ড্রেজার বিআইডব্লিউটিএ ভোলা নদী বন্দরের সহকারী পরিচালকের জিম্মায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া এবিষয়ে বোরহানউদ্দিন থানায় নিয়মিত মামলা দায়েরের করা হয়েছে। অভিযানে স্থানীয় থানা পুলিশ সহযোগিতা করেন। ভবিষ্যতেও আমাদের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন